স্বাগতম ২০১০
মাহফুজ শামীম:
শুরু হলো আরো একটি নতুন বছর,২০১০/ নতুন বছরের শুরুতে আমাদের পাঠকদের জানাই শুভেচছা/ ভালো কাটুক আপনাদের সারাটা বছর/
ফজলে হাসান আবেদ নাইট উপাধিতে ভূষিত
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করবেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। দারিদ্র্য বিমোচন ও দরিদ্র মানুষের ক্ষমতায়নে অবদানের জন্য তাঁকে এই উপাধি দেওয়া হবে। নববর্ষের শুরুতে আজ বৃহস্পতিবার রানির নববর্ষের সম্মাননা তালিকায় এ ঘোষণা করা হয়।
ঘোষণায় আরও জানানো হয়, ফজলে হাসান আবেদ হবেন নাইট কমান্ডার অব দ্য মোস্ট ডিসটিংগুইসড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ।
১৯৪৭ সালের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি যিনি… বিস্তারিত
সাকিব আল হাসান অধিনায়ক
ত্রিদেশীয় ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকায় শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের নাম দেখা যাবে, এমনটা মোটামুটি নিশ্চিতই ছিল। আজ বৃহস্পতিবার কেবল আনুষ্ঠানিক ঘোষণাটি এল। দেড় বছরের বিরতি আর আইসিএলের ঘটনাপ্রবাহ পেছনে ফেলে আনুষ্ঠানিকভাবে আবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ্এলেন শাহরিয়ার নাফীস আর আফতাব আহমেদ। এর বাইরে তিন জাতি ক্রিকেটের দলে চমক বলতে তরুণ পেসার শফিউল ইসলামের অন্তর্ভুক্তি। ঘরোয়া ক্রিকেটে অব্যাহত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই তরুণ বোলার।
কিছুদিন আগে মাশরাফি… বিস্তারিত
বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যু পরোয়ানা জারি রোববার
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করবেন। আগামী ৩ জানুয়ারি আদালত খুললে ওই দিনই মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর দেওয়া হবে। স্বাক্ষরের পর লাল খামে ভরে ওই পরোয়ানা পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরের বিষয়ে আইনগত জটিলতা… বিস্তারিত
ভারত থেকে বিদ্যুৎ আমদানির চূড়ান্ত অনুমোদন
দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মন্ত্রীসভার ৫১ তম বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা কমিটি।
বৈঠকে এছাড়াও আরো দুটি বিষয় অনুমোদন করা হয়।
যার মধ্যে রয়েছে, স্মল এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি) কে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারী কোম্পানি অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড গঠন ও বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধির নীতিমালা- ২০০৮ সংশোধন।
বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার ৫১ তম… বিস্তারিত
২০০৯ সালের জন্য ৩৯ জন সিআইপি নির্বাচন আজ পরিচয়পত্র তুলে দেওয়া হবে
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উত্পাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার ২০০৯ সালের জন্য মোট ৩৯ জনকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) হিসেবে নির্বাচন করেছে। ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তিদের হাতে সিআইপি পরিচয়পত্র তুলে দেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এবার বৃহত্ শিল্প খাত থেকে ২২… বিস্তারিত
স্কুল স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি শুরু
সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। সচিবালয়ে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ বই ছাপার কাগজ পুড়ে যাওয়ায় সময়মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো নিয়ে সংশয়ের সৃষ্টি… বিস্তারিত
তাড়াইলে বাস খাদে পড়ে নিহত ১২
আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঈশা খাঁ পরিবহন সার্ভিসের (ময়মনসিংহ-জ-১১-০০১৬)একটি বাস খাদে পড়ে গেলে ১২ জন প্রাণ হারায়। ‘তায়েফ’ নামের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে খাদের ভেতরে উল্টে পড়ে। এ সময় বাসে থাকা ৪০-৫০ জন যাত্রী ভেতরে আটকা পড়েন।
এই ঘটনায় এখন পর্যন্ত দুইজন মহিলাসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি বেলা ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাড়াইলের উদ্দেশে রওনা দেয়। আহত … বিস্তারিত
ঢাকা-ইয়াঙ্গুন পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শুরু
বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক আজ মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। আর পাঁচ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্ট।
দুই প্রতিবেশী দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন, বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া শিথিলকরণ, যোগাযোগ, সমুদ্রসীমা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থা সহজীকরণ, জ্বালানি, সামরিক, পর্যটন, কৃষিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার প্রায় ৩০টি… বিস্তারিত
চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিখোঁজ ১১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের সুয়াংবাই এলাকার একটি কয়লাখনিতে গতকাল রোববার গভীর রাতে এক বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১১ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন।
চীনে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক কয়লাখনি দুর্ঘটনা হওয়ায় একে এ খাতের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, সুয়াংবাইয়ের মালিসু খনিতে আটকে পড়া কয়লাশ্রমিকদের উদ্ধারে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। চীনের কয়লাখনিগুলোর শ্রমিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে সারা বিশ্বে সমালোচনা… বিস্তারিত



