Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

এবার রিয়েল টাইমে ঝুঁকছে ইয়াহুও

গুগলের পর এবার সার্চ ইঞ্জিন ইয়াহুও রিয়েল-টাইম ফলাফল দেয়ার উদ্যোগ নিলো। তবে এখনই তাৎক্ষণিক ফলাফল সার্চ রেজাল্ট পাতায় দেখানো শুরু করছে না ইয়াহু। বরং, এই উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই টুইটারের স্ট্যাটাস আপডেট সার্চ ইঞ্জিনের অন্তর্ভূক্ত করতে যাচ্ছে তারা। খবর ম্যাশএবলের।

তাৎক্ষণিক ফলাফল পাওয়ার জন্য টুইটার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় মাধ্যম। আর সেই জনপ্রিয়তাকেই নিজেদের মাঝে আনতে গুগল রিয়েল-টাইম সার্চ ফলাফল দেখানো শুরু করে, যার মাধ্যমে টুইটারের আপডেটও তাৎক্ষণিকভাবেই গুগলের সার্চ ফলাফল পাতায় প্রদর্শিত হয়।

এ বাস্তবতায় গুগল সার্চে রিয়েল-টাইম প্রযুক্তি চালু করা প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোর জন্য বড় রকমের হুমকিই হয়ে দাঁড়ায়। কেননা, বর্তমান প্রজন্মে মানুষ সর্বশেষ মুহুর্তের ফলাফলই জানতে চায়; পুরনো তথ্য নয়। আর রিয়েল-টাইম সার্চ রেজাল্ট হচ্ছে তাৎক্ষণিক ফলাফল দেখানোর মোক্ষম এক উপায়, যা বর্তমানে শুধু গুগল সার্চ ইঞ্জিনেরই রয়েছে।

তবে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে টিকে থাকতে ইয়াহুও তাদের সার্চ রেজাল্টে টুইটার থেকে আপডেট দেখানো শুরু করতে যাচ্ছে। অবশ্য এই আপডেট রিয়েল-টাইম ভিত্তিতে সার্চ ইঞ্জিনে অন্তর্ভূক্ত হবে না। কারণ, ইয়াহু এখনো রিয়েল-টাইম সার্চ রেজাল্ট দেখানোর প্রযুক্তি তাদের সার্চ ইঞ্জিনে ব্যবহার শুরু করেনি।

প্রযুক্তিবিদদের ধারণা, যেহেতু গুগল রিয়েল-টাইম সার্চ রেজাল্ট দেখানোর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপে এগিয়ে গেছে, সেহেতু অন্যদের মধ্যেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হবে না। রিয়েল টাইম সার্চ রেজাল্টের মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে টুইটারের আপডেট সঙ্গে সঙ্গে পড়তে পারা। কেননা, ব্রেকিং নিউজ সাধারণত টুইটারেই সবার আগে এবং সবচাইতে বেশি ছড়িয়ে থাকে।

সার্চ ইঞ্জিনে টুইটারের আপডেট যোগ করার বিষয়টি ইয়াহুর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন অনেকেই। তবে এই আপডেট রিয়েল-টাইম ভিত্তিতে অন্তর্ভূক্ত করা না গেলে ইয়াহুর নতুন এই পদক্ষেপ পূর্ণতা পাবে না বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD