Saturday 11th February 2012
ঢাবি’র ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর শুরু হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকারের প্রথম পর্যায়ে ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চার ধাপে চলবে। প্রতি ধাপে মেধাক্রম অনুযায়ী ১০০ জন করে শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে।
যে কোনো পর্যায়ে নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ হলেই সাক্ষাৎকার নেওয়া শেষ হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
‘খ’ ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৯টি।
গত ৬ নভেম্বর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।


