Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ধোনি

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দুটি এক দিনের ম্যাচ থেকে বহিষ্কার করেছে আইসিসি। গতকাল শুক্রবার নাগপুরে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে স্লো ওভার রেটের কারণে আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো ধোনিকে শাস্তির আদেশ দেন।
ধোনির বিরুদ্ধে এ বহিষ্কারাদেশ জারি হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে আগামী দুটি এক দিনের ম্যাচে বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। আইসিসির নির্দেশ অনুযায়ী যেহেতু এ বহিষ্কারাদেশ তাত্ক্ষণিক কার্যকর হবে, সেহেতু কটক ও কলকাতার আগামী দুটি এক দিনের ম্যাচে তিনি দলে থাকছেন না। তবে রোববার দিল্লিতে অনুষ্ঠেয় সিরিজের পঞ্চম এক দিনের ম্যাচে তিনি আবার ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শেষ হয়। ধোনির বিপক্ষে ফিল্ডিং নিয়ে সতীর্থদের সঙ্গে অযথা আলাপ করে সময় নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
গতকালের ম্যাচে শ্রীলঙ্কা ভারতকে তিন উইকেটে হারিয়ে ইতিমধ্যেই সিরিজে সমতা এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD