আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের মামলায় চা শ্রমিকদের ক্ষোভ
মৌলভীবাজার আওয়ামীলীগের দুইগ্রুপের বিরোধ এখন মামলা আর পাল্টা মামলার জের ধরে আদালতে গড়িয়েছে।
আর একপরে মামলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সহ ৬ চা শ্রমিক নেতাকে আসামী করায় স্থানীয় আওয়ামীলীগের কোন্দল এখন ছড়িয়ে পড়েছে চা শ্রমিকদের মাঝেও।
গত ১৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা সদরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত ২০ ডিসেম্বর গভীর রাতে চীফ হুইপ বলয়ের অন্যতম শীর্ষনেতা,মৌলভীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় চা শ্রমিক নেতাদের আসামী করায় চা শিল্পাঞ্চলে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর মৌলভীবাজারে আওয়ামীলীগের এক সমাবেশে চীফ হুইপ উপাধ্য মোঃ আব্দুস শহীদ এমপি ও স্বরাষ্ট্র প্রতিন্ত্রী এডঃ শামসুল হক টুকু অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এই সমাবেশে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদরের সাংসদ সৈয়দ মহসিন আলীকে আমন্ত্রন না জানানোয় আওয়ামীলীগের দু’পরে মাঝে আধিপত্য বিস্তার নিয়ে ১৮ ডিসেম্বর মৌলভীবাজারে সংঘর্ষ ও তোরন ভাংচুর হয়। এতে বেশ কয়েকজন আওয়ামীলীগ কর্মী আহত হন।
এ ঘটনায় মৌলভীবাজারে ব্যাপক পুলিশ মোতায়েনের মধ্য দিয়ে ১৯ ডিসেম্বর জেলা সদরে দু’পরে সমাবেশ অনুষ্টিত হয়। পরদিন ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু বাদী হয়ে মৌলভীবাজার আওয়ামীলীগের সৈয়দ মহসীন আলী এমপি গ্রুপের নেতাকর্মীসহ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, মনু ধলই ভ্যালীর সম্পাদক নির্মল দাশ পাইনকা, শিউধনী কুর্মি, বিজয় হাজরা, দুর্গা নাইডু, সঞ্জু অধিকারী ও গোপাল রায়সহ অজ্ঞাতনামা আরো ৩’শ জনকে আসামী করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, মনু-ধলই ভ্যালীর সম্পাদক নির্মল দাশ পাইনকা প্রতিক্রিয়া ব্যক্ত করে গতকাল বিকেলে আমাদের সময়কে জানান, আওয়ামীলীগের দলীয় কোন্দলের ঘটনায় আমাদের চা শ্রমিকদের দাবীকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে এই মামলায় আমাদেরকে আসামী করা হয়েছে।
এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩’শ রাখা হয়েছে আন্দোলনকারী চা শ্রমিকদের মামলায় জড়িত করার জন্য। আওয়ামীলীগের দলীয় কোন্দলকে কেন্দ্র করে ৬ চা শ্রমিক নেতাকে আসামী করে মামলা দায়ের করায় মৌলভীবাজারের চা শিল্পাঞ্চলে তীব্র ােভের সৃষ্টি হয়েছে।
এদিকে গত শুক্রবার মৌলভীবাজার আওয়ামীলীগের বিবদমান দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় দুপরে দুটি পাল্টাপাল্টি মামলা সহ পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ছয়শ জনকে আসামী করে পৃথক একটি মামলা দায়ের করেছে।
এদিকে এসব মামলার এজহারের কপিতে স্থানীয় আওয়ামীলীগের কাদের নাম আছে আর কাদের নাম নেই এ বিষয়টি এখন শহরজুড়ে টক অব দা টাউনে পরিনত হয়।
বুধবার দিনভর শহরের বিভিন্ন ফটোকপি দোকানে এসব মামলার এজহারের ফটোকপি বিক্রি দেখা গেছে।


