Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

কৃষকদের ঋণ পৌঁছে দেওয়া হবে

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ডঃ আতিউর রহমান আজ সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন – দেশে বর্তমানে সার ও বীজের সংকট নেই।
কৃষকেরা খুব সহজে সার ও বীজ কেনার টাকা পেলে দেশের প্রতিটি জেলায় বাম্পার ফসল  ফলনো সম্ভব।

এজন্য  বাংলাদেশ ব্যাংক – সরকারী  ব্যাংক , বেসরকারী ব্যাংক ও এনজিওদের
মাধ্যমে কৃষকদের কাছে  সহজ শর্তে  ঋণ পৌছে দেবে। তাই চলতি বছর দেশে কোনো খাদ্য ঘাটতি থাকবে না। প্রয়োজন হবে না বিদেশ থেকে চাল আমদানির।

ড. আতিউর রহমান আরও  বলেন- – একসময়ে বাংলার শস্য ভান্ডার ছিল  দণিাঞ্চল, যা  এখন সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত ও উপেতি। পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের কারণে আইলা ও সিডরের মতো
প্রাকৃতিক দূর্যোগে  এ অঞ্চলের কৃষি ও মৎস্য চাষে প্রতিবন্ধতা সৃষ্টি হচ্ছে।
তাই এ দনিাঞ্চলের মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য  খুব শীঘ্রই বিশেষ প্রকল্প গ্রহন করা
হবে বলে তিনি জানিয়েছেন ।তিনি আরও বলেন – ইতিমধ্যে আইলার দুর্গত কৃষকদের ঋণ পুনঃতফশিলীকরন করা হয়েছে।
দেওয়া হচ্ছে নতুন ঋণ।
আলোচনা  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার  মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ প্রমুখ।

এর আগে সকালে  গর্ভনর বাংলাদেশ ব্যাংক খুলনা শাখা চত্বরে  বৃ রোপন,  বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়,  খুলনা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে
মতবিনিময় এবং শেষে  খুলনা অঞ্চলের বিভিন্ন   সরকারী ব্যাংক  , বেসরকারী ব্যাংক ও এনজিও  কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD