তারেকের মামলার প্রতিবাদে জাবি ছাত্রলীগের মিছিল-সমাবেশ
তারেক রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে পোষ্টারিং করার অভিযোগে ছাত্রলীগের সাবেক ও বর্তমান ৩৭ জন নেতৃবৃন্দের নামে কক্সবাজার জেলা ছাত্রদলের মামলার প্রতিবাদে জাবিতে মিছিল-সমাবেশ করেছে জাবি ছাত্রলীগ।
জানাগেছে, জাবি শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা আজ বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে নাহিদুর রহমান খান সাগর, কামরুল হাসান সুমন, রাশেদুল ইসলাম সাফিন, সামিউল বাশির সামি, শেখ শামীম, মোস্তাফিজুর রহমান লিটন, নির্ঝর আলম সাম্য, জাফর বিন রশিদ প্রিতম, আজগর, হিমেল, ইমন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানের নামে পোষ্টারিং বাংলাদেশ ছাত্রলীগ করেনি কিন্তু ছাত্রলীগ এই পোষ্টারকে সমর্থন করে।
তারা অবিলম্বে মামলা প্রত্যারের দাবি জানান একই সাথে কেন্দ্রীয় কমিটির কাছে জাবি ছাত্রলীগের কমিটি দাবী করেন।



