Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ আংশিক রৌদ্রোজ্জ্বল
29/17
বৃহস্পতি বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
30/18
শুক্র পরিষ্কার
27/15
Follow NewsHoursBD on Twitter

নওহাটায় আনন্দমেলার নামে জুয়া ও নগ্নতার মহোৎসব

রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা গরু হাটে আনন্দমেলার নামে প্রকাশ্যে চলছে  জুয়া ও নগ্ন নাচের  মহোৎসব ।  জানা যায় -মতাসীন  রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং প্রশাসনের প্রত্য সহযোগিতায়  চলছে   জুয়া আর নগ্ন নাচ ।

অভিযোগ রয়েছে – থানা প্রশাসনের সহযোগিতায় প্রকাশ্যে জুয়া খেলার মাধ্যমে প্রতিদিন প্রায়  লাধিক  টাকার আদান প্রদান হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।মেলায় সার্কাসের আড়ালে চলছে ভ্যারাইটি শো’র নামে প্রকাশ্যে নগ্ন নাচ।

ফলে  এলাকার স্কুল –কলেজগামী  কমবয়সী ছোট ছেলেরা আকৃষ্ট হচ্ছে যা তাদের নৈতিক অবয় নিয়ে আসবে বলে মনে করছেন এলাকার সূধীজনেরা । খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ই ডিসেম্বর থেকে নওহাটা গরু হাটে মাসব্যাপী আনন্দমেলা শুরু হয়েছে।

প্রথম দু’একদিন মেলা চলার পর সার্কাস এবং ভ্যারাইটি শো’র নামে চলতে থাকে প্রকাশ্যে নগ্ন নাচ এবং জুয়া খেলার মহাউৎসব। পাশাপাশি চলতে থাকে র‌্যাফল ড্র,র নামে অবৈধ লটারীর জমজমাট আসর।
স্থানীয়দের অভিযোগ জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই প্রকাশ্যে চলছে র‌্যাফল ড্র’ এর মাধ্যামে মেলা কমিটি প্রতিদিন প্রায়  লাধিক টাকা আয় করছে বলে জানা যায় । যার কোন অংশই সরকারী খাতে জমা  হচ্ছে না।  এছাড়া মেলায়  প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ ল টাকার জুয়া খেলা হয়ে থাকে।
স’ানীয় সাধারন মানুষ রেডটাইমস বিডিকে জানায়  -তাদের বিরুদ্ধে কোন ব্যক্তির কিছু বলা সম্ভব নয়। জুয়া এবং প্রকাশ্যে নগ্ন নাচে  সয়ং থানার ওসিসহ কর্মকর্তারা টহলের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে।
মদনহাটি গ্রামের  বিভিন্ন ব্যবসায়ীরা  রেডটাইমস বিডিকে জানায়, প্রতিদিন মেলার নামে যে বেহায়াপনা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করা না হলে যুবসমাজকে রা করা কঠিন হয়ে পড়বে।  উল্লেখ্য , রাজশাহীর বিভিন্ন উপজেলার মধ্যে নওহাটা একটি শিা নগরী হিসেবে পরিচিত।

এখানে কয়েকটি মাদ্রাসা, গার্লস স্কুল, উচ্চবিদ্যালয়সহ মহিলা কলেজ এবং ডিগ্রী কলেজ রয়েছে। এ ধরনের এলাকায় প্রকাশ্যে নগ্ন নাচ এবং জুয়ার আসর যেভাবে শুরু হয়েছে তাতে স্কুল কলেজগামী কোমলমতি ছাত্র/ছাত্রীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।

অপরদিকে বখাটেদের উৎপাতে ছাত্রীদের স্কুল-কলেজ যাওয়া দূরহ হয়ে পড়ছে।রাজশাহী-৩ আসনের এমপি মেরাজ উদ্দীন মোল্লা বলেন, নওহাটা গরুহাটে আনন্দমেলার নামে যে সমস্ত কর্মকান্ড চলছে তা আমার অজানা এবং সে সমন্ধে আমি কিছু বলতে পারব না এ মেলাকে আমি সমর্থন করি না।
এ ব্যাপারে পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রেডটাইমস বিডিকে জানায় – আনন্দমেলায় জুয়া খেলা প্রথম দিকে চললেও সেটা বন্ধ করে দেয়া হয়েছে এবং  নগ্ন নাচের  অভিযোগটা হচ্ছে সেটা মিথ্যা।
স্থানীয় সুধিসমাজ আনন্দমেলার নামে যে অশ্লীল ব্যহায়াপনা নৃত্য এবং প্রকাশ্যে জুয়া খেলা চলছে তা অবিলম্বে বন্ধ করে যুবসমাজকে রা করার জন্য সকল পর্যায়ে ব্যক্তিদের প্রতিহত করার আহবান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD