Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

সাতক্ষীরায় পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকে জেলা পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আলী হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আশাশুনি উপজেলার বদরতলা বাজারের একটি মাছের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আলী হোসেন নোড়ারচকে বেঙ্গল সাইন্টিফিক শ্রিম্প কালচারাল লিমিটেডের মালিক ড. আবু ইউসুফ মোহম্মাদ আব্দুল্লাহের ঘের কর্মচারি মুনছুর আলী গাজীর ছেলে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাজান আলী খাঁন ঘটনা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর রাতে একদল সন্ত্রাসী সাতক্ষীরার পুলিশ সুপারের ওপর হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD