Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ আংশিক রৌদ্রোজ্জ্বল
29/17
বৃহস্পতি বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
30/18
শুক্র পরিষ্কার
27/15
Follow NewsHoursBD on Twitter

পাকিস্তানে বিমান হামলায় ১০ জন নিহত

পাকিস্তান বাহিনীর বিমান হামলায় উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ওরকাজাই উপজাতি এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ওরাকজাই এলাকার একটি জঙ্গি আস্তানায় পাকিস্তানি জঙ্গি বিমান এ হামলা চালায়।

খবর বিবিসি অনলাইনের। পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, বিমান হামলায় নিহত সবাই সন্দেহভাজন জঙ্গি। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৪টি শিশু রয়েছে।

এ হামলায় ওরাকজাইয়ের একজন গোত্রপ্রধানের বসতভিটা ধ্বংস হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে সর্বাত্মক সেনা অভিযান শুরু করেছে। সেনা কর্তৃপক্ষ মনে করে, ওরাকজাই এলাকায় বহু জঙ্গি আত্মগোপন করে আছে।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে ওরাকজাই এলাকা থেকে প্রায় ৪০ হাজার বেসামরিক নাগরিক বাড়ি ঘর ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছে। সেখানে জরুরিভিত্তিতে মানবিক সাহায্যের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD