Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

বিশ্বদরবারে প্রশংসিত বাংলাদেশ দাবি মুহিতের

বিশ্বমন্দার সময়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করার কারণে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

একইসাথে তিনি বলেন,আমরা দূ:শাসনের পরিবর্তন এনেছি,দুর্নীতি নিয়ন্ত্রন করছি। একই সাথে বিডিআর বিদ্রোহের ঘটনাকে সুষ্টুভাবে শান্তিময় করেছি বলে দাবি করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলাম সে স্বপ্ন পুরনের পথে হাটছি। দেশের কৃষি ক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছে।

রোববার সকালে সিলেটে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে হেপাটাইসিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্টানে এ কথা বলেন।

তিনি বলেন, আমার শ্লোগান ছিলো আলোকিত সিলেট। আমরা আলোকিত সিলেট গড়েত যাচ্ছি। শিক্ষায় ও স্বাস্থ্য সেবায় সিলেটকে প্রাধ্যান্য দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ৫ জনকে করে শিক্ষক দেওয়া হচ্ছে। মাধ্যমিক শিক্ষায় আমরা বিশেষ নজর দিচ্ছি।

বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো সিলেট হেপাটাইটিস ডে।

দিবসে দেশে প্রথম বারের মত বেসরকারী উদ্যোগে একটি বিশেষায়িত লিভার হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। সকালে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর এসএন সামাদ চৌধুরী ও মহাসচিব প্রফেসর মোহাম্মদ আলীসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা র‌্যালিতে নেতৃত্ব দেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেয়িার এম এ মালেক, সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, প্রফেসর ডা. সিএম দেলোয়ার রানা ও সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী।
পরে অতিথিরা নগরীর বালুচরে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য লিভার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫ শ’ ছাত্রছাত্রীর বিনামূল্যে হেপাটাইটিস-বি স্ক্রিনিং করা হয়। এছাড়া সিলেট সরকারী শিশু সদনের ৩ শ’ ছাত্রছাত্রীকে হেপাটাইটিস বি টিকা দেয়া দেয়া হয়।

News Source:রেডটাইমস বিডি ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD