Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

অপরাজনীতি পরিহার করুন

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ‘বিরোধীতার জন্য বিরোধীতা’র অপরাজনীতি পরিহার করতে বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন ।

তিনি আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ‘আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশের উন্নয়ন প্রোপট’ শীর্ষক এক সেমিনারে এ আহবান জানান ।

এভাবে একুশ শতকের রাজনীতি চলে না উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির নামে অপরাজনীতি ছেড়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করুন। এটাই আপনাদের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে।

গত ২৯ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে বর্তমানে বাংলাধেশ একটি সুস্থ রাজনীতির ধারায় ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এসময়ে এসে আপনাদের দলের কাউন্সিল মানুষকে হতাশ করেছে।

আপনারা কেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন না তা আমরা জানি। যুদ্ধাপরাধী, মৌলবাদী ও চিহ্নিত দুর্নীতিবাজদের দলে রেখে তা কখনো সম্ভব নয়।

এছাড়া পররাষ্ট্রসহ যেকোন বিষয়ে সরকারের নীতিতে বিরোধীদলের দ্বিমত থাকলে তা নিয়ে খোলাখুলি আলোচনায় বসার আহবান জানান মতাসীন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি।

গত এক বছরে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত, নদী এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করবে সরকার।

উদার পররাষ্ট্ররীতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেও সরকার কাজ করছে বলে তিনি জানান।

গত জোট সরকারের আমলে এশিয়ান হাইওয়ে, সাবমেরিন কেবলের সাথে যুক্ত না হওয়া কূপমণ্ডুকতার শামিল বলেও তিনি মন্তব্য করেন।

ডেনমার্কের কোপেন হেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন,  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভিা নয়, কি সহযোগিতা প্রয়োজন তা প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে তুলে ধরেছেন।

আর এ কারণেই সারা বিশ্ব জানে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ তিগ্রস্ত হবে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম।

এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবএিম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জৌাতি প্রকাশ দত্ত, অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।

News Source: রেডটাইমস বিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD