Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

ফজলে হাসান আবেদ নাইট উপাধিতে ভূষিত

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করবেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। দারিদ্র্য বিমোচন ও দরিদ্র মানুষের ক্ষমতায়নে অবদানের জন্য তাঁকে এই উপাধি দেওয়া হবে। নববর্ষের শুরুতে আজ বৃহস্পতিবার রানির নববর্ষের সম্মাননা তালিকায় এ ঘোষণা করা হয়।
ঘোষণায় আরও জানানো হয়, ফজলে হাসান আবেদ হবেন নাইট কমান্ডার অব দ্য মোস্ট ডিসটিংগুইসড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ।
১৯৪৭ সালের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি যিনি এই উপাধিতে ভূষিত হচ্ছেন। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় তাঁকে এ সম্মান দেওয়া হচ্ছে।
ফজলে হাসান আবেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এ সম্মান আমি বিনম্র্রচিত্তে গ্রহণ করছি। এ জন্য ব্র্যাকে আমার সব সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরাই বাংলাদেশ ও বহির্বিশ্বে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁরাও এ সম্মানের সমান অংশীদার।’
উল্লেখ্য, ফজলে হাসান আবেদ তাঁর পরিবারের দ্বিতীয় ব্যক্তি, যিনি এই উপাধি পেলেন। ১৯১৩ সালে ব্রিটিশরাজ বিচারপতি নবাব স্যার সৈয়দ সামসুল হুদাকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। সামসুল হুদা ছিলেন ফজলে হাসান আবেদের বাবা সিদ্দিক হাসানের মামা। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD