Saturday 11th February 2012
স্কুল স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি শুরু
সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। সচিবালয়ে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ বই ছাপার কাগজ পুড়ে যাওয়ায় সময়মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। কিন্তু শুরু থেকেই সরকার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নেয়।


