Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 16°C আবছায়া
মঙ্গল বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
29/15
বুধ পরিষ্কার
30/17
বৃহস্পতি পরিষ্কার
29/17
Follow NewsHoursBD on Twitter

Monthly Archives: ডিসেম্বর ২০০৯

অপরাজনীতি পরিহার করুন

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ‘বিরোধীতার জন্য বিরোধীতা’র অপরাজনীতি পরিহার করতে বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন ।

তিনি আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ‘আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশের উন্নয়ন প্রোপট’ শীর্ষক এক সেমিনারে এ আহবান জানান ।

এভাবে একুশ শতকের রাজনীতি চলে না উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির নামে অপরাজনীতি ছেড়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করুন। এটাই আপনাদের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে।

গত ২৯ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে বর্তমানে বাংলাধেশ… বিস্তারিত

যুদ্ধাপরাধীদের বিচার মার্চের মধ্যেই : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, আগামী ফেব্র“য়ারি বা মার্চের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন সেল গঠন করা হবে।

পুরনো হাইকোর্ট ভবনের পাকিস্তান আমলের প্রধান বিচারপতির খাস কামরায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। ঐ ভবনেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেলেরও অফিস স্থাপন করা হবে।

মন্ত্রী আজ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আনুষঙ্গিক কক্ষ স্থাপন পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে পুরনো হাইকোর্ট ভবন এবং পুরনো হাইকোর্ট… বিস্তারিত

বিশ্বদরবারে প্রশংসিত বাংলাদেশ দাবি মুহিতের

বিশ্বমন্দার সময়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করার কারণে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

একইসাথে তিনি বলেন,আমরা দূ:শাসনের পরিবর্তন এনেছি,দুর্নীতি নিয়ন্ত্রন করছি। একই সাথে বিডিআর বিদ্রোহের ঘটনাকে সুষ্টুভাবে শান্তিময় করেছি বলে দাবি করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলাম সে স্বপ্ন পুরনের পথে হাটছি। দেশের কৃষি ক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছে।

রোববার সকালে সিলেটে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে হেপাটাইসিস… বিস্তারিত

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছেন না টেন্ডুলকার

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা ভারতীয় দলে থাকছেন না শচীন টেন্ডুলকার। আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড এ কথা জানায়। আগামী ৪ থেকে ১৩ জানুয়ারি ঢাকায় এই ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের অপর দল শ্রীলঙ্কা। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষিত ১৬ জনের দলে নাম অন্তর্ভুক্ত করা হয়নি শচীন টেন্ডুলকারের। ওয়েবসাইট।
তবে এই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টে টেন্ডুলকারের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এন… বিস্তারিত

সবচেয়ে দ্রুতগতির ট্রেন ছোটালো চীন

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন চালু করেছে চীন। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম তাদের দুটি ট্রেন শনিবার সাড়ে ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়েছে মাত্র তিন ঘণ্টায়।

মধ্য চীনের উহান শহর এবং দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংঝউ পর্যন্ত এ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে এ রুটে গত ৯ ডিসেম্বর ট্রেন চালিয়েছিল চীন। তখন তার গতি উঠেছিল ঘণ্টায় ৩৯৪ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত।

শনিবার সকাল ৯টার দিকে উহান রেল স্টেশন এবং… বিস্তারিত

১১ জানুয়ারি কালো দিবস পালন করবে বিএনপি

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ কর্তৃক জরুরি অবস্থা জারি করার দিন ১১ জানুয়ারি কালো দিবস হিসেবে পালন করবে বিএনপি।

দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্য বঙ্গভবনে প্রবেশ করে অস্ত্রের মুখে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে দিয়ে জরুরি অবস্থা জারি করে সাংবিধানিক গণতান্ত্রিক ধারা বিনষ্ট করেছে। তাই এই দিবসটি বিএনপি কালো দিবস হিসেবে পালন করবে।”

২০০৭ সালে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির এক পর্যায়ে… বিস্তারিত

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২৮

সীতাকুণ্ডের মাদামবিবি এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজনের নাম মো. সেলিম (২৫)। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৮ জন।
স্থানীয় লোকজন জানায়, পুরোনো জাহাজ কাটার সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার… বিস্তারিত

পাকিস্তানে বিমান হামলায় ১০ জন নিহত

পাকিস্তান বাহিনীর বিমান হামলায় উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ওরকাজাই উপজাতি এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ওরাকজাই এলাকার একটি জঙ্গি আস্তানায় পাকিস্তানি জঙ্গি বিমান এ হামলা চালায়।

খবর বিবিসি অনলাইনের। পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, বিমান হামলায় নিহত সবাই সন্দেহভাজন জঙ্গি। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৪টি শিশু রয়েছে।

এ হামলায় ওরাকজাইয়ের একজন গোত্রপ্রধানের বসতভিটা ধ্বংস হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে সর্বাত্মক সেনা অভিযান শুরু… বিস্তারিত

গাড়ির ফিটনেস সনদ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ

সবুজ বাতি জ্বলে উঠেছে; তবু যাত্রীভর্তি বাসটির নড়াচড়ার লক্ষণ নেই। পেছনে আরো গাড়ি ভেঁপু বাজাচ্ছে। ইঞ্জিন চালু করার চেষ্টা করে যাচ্ছেন চালক, কিন্তু সফল হচ্ছেন না। কর্তব্যরত ট্রাফিক পুলিশ এসে বাসের গায়ে লাঠির বাড়ি দিয়ে বলে গেলেন- “এই সরা”। তবুও কাজ হচ্ছে না।

সোমবার আসাদ গেট এলাকায় দেখা মিললো এ দৃশ্যের। বাসটি ছিলো মোহাম্মদপুর-মতিঝিল রুটের রাজধানী এক্সপ্রেস। এ রকম চিত্র অবশ্য রাজধানীর পথে হামেশাই মেলে। কখনো কখনো ইঞ্জিনে বা গ্যাসের… বিস্তারিত

জলবায়ু সম্মেলন

উন্নত বিশ্বের ভোগ-বিলাসিতা ও অর্থনৈতিক স্বার্থের কারণে বিশ্বের গরিব দেশগুলোসহ গোটা পৃথিবী আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত। পৃথিবীর উষ্ণায়ন রোধে দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী আলোচনা চলছে। কিন্তু বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর অসহযোগিতার কারণে তা ফলপ্রসূ হচ্ছে না। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জলবায়ু সম্মেলনের পর ১৯৯৭ সালে জাপানের কিয়োটো সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর একটি চুক্তি হয়। কিন্তু যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল নামে পরিচিত সে চুক্তিতে স্বাক্ষর না করায় তা সফল হয়নি।… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

December 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
NewsHoursBD