আলমগীর-তিশা এবারের জুটি
২০১০ এর বিশ্বভালবাসা দিবসে নোমান রবিনের পরিচালনায় ৬২ এন্ড ২৫ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন নায়ক আলমগীর ও তিশা। এ নাটকে একজন বুকার পুরস্কারপ্রাপ্ত ৬২ বছরের লেখকের সঙ্গে মাত্র ২৫ বছরের এক নারী ভক্তের প্রেমের দারুণ কাহিনী তুলে ধরা হয়েছে। তবে লেখকের সঙ্গে ঐ নারী ভক্তের মায়ের অতী প্রেমের কাহিনী জানতে পেরে মেয়েটি অসুস্থ হয়ে পাগলা গারদেদ ভর্তি হয়। অনুরূপ আইচ রচিত এ নাটকটি ১৪ ফেব্র“য়ারি চ্যানেল আই-এ প্রচার হবে।
‘৬২ হাজার ৫’শ ভুয়া মুক্তিযোদ্ধা’
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেম(অব.) এম তাজুল ইসলাম বলেছেন,দেশে ৬২ হাজার ৫’শ ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে।
এ ব্যাপারে সরকার পরীক্ষা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
রাজধানীতে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম জানানা, মুক্তিযোদ্ধা তালিকা তৈরীর পরে যে সব মুক্তিযোদ্ধাকে পরে অন্তর্ভূক্ত করা হয়েছে তার অধিকাংশ ভূয়া।
আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের মামলায় চা শ্রমিকদের ক্ষোভ
মৌলভীবাজার আওয়ামীলীগের দুইগ্রুপের বিরোধ এখন মামলা আর পাল্টা মামলার জের ধরে আদালতে গড়িয়েছে।
আর একপরে মামলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সহ ৬ চা শ্রমিক নেতাকে আসামী করায় স্থানীয় আওয়ামীলীগের কোন্দল এখন ছড়িয়ে পড়েছে চা শ্রমিকদের মাঝেও।
গত ১৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা সদরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত ২০ ডিসেম্বর গভীর রাতে চীফ হুইপ বলয়ের অন্যতম শীর্ষনেতা,মৌলভীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু বাদী হয়ে মৌলভীবাজার সদর… বিস্তারিত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জ-বগুড়া সড়কে ২ জন এবং নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ১ জন নিহত হয়।
নিহতরা হলো বেলকুচি উপজেলার বানিয়াগাতি গ্রামের আকলিমা (১৪), শাহজাদুপর উপজেলার নুকালিয়া গ্রামের জরিনা (৬০) এবং পাবনা জেলার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামের শিরিন (১৬)। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের পাচলিয়াতে একটি ট্রাক একটি রিক্সাভ্যানকে চাপা দিয়ে দ্রুত… বিস্তারিত
কৃষকদের ঋণ পৌঁছে দেওয়া হবে
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ডঃ আতিউর রহমান আজ সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন – দেশে বর্তমানে সার ও বীজের সংকট নেই।
কৃষকেরা খুব সহজে সার ও বীজ কেনার টাকা পেলে দেশের প্রতিটি জেলায় বাম্পার ফসল ফলনো সম্ভব।
এজন্য বাংলাদেশ ব্যাংক – সরকারী ব্যাংক , বেসরকারী ব্যাংক ও এনজিওদের
মাধ্যমে কৃষকদের কাছে সহজ শর্তে ঋণ পৌছে দেবে। তাই চলতি বছর দেশে কোনো খাদ্য ঘাটতি থাকবে না। প্রয়োজন হবে… বিস্তারিত
‘বিরোধী দলকে সংসদে যেতে দিচ্ছেনা’
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী দলকে সংসদে যেতে দিচ্ছেনা ।
তারা এক দিকে সংসদে আসতে বলছে অন্য দিকে পরিবেশ তৈরি না করে বরং বিরোধী দলের নেতা কর্মীদের উপর একের পর এক মামলা করে যাচ্ছে।
তিনি শুক্রবার বিকেলে স্থানীয় পাঠাগার চত্বরে ঠাকুরগাও জেলা বিএনপি আয়োজিত গন সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। সরকার সাধারন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়।
ক্ষমতায় আসার পর থেকে দেশে অরাজকতা… বিস্তারিত
সাতক্ষীরায় পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকে জেলা পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আলী হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আশাশুনি উপজেলার বদরতলা বাজারের একটি মাছের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আলী হোসেন নোড়ারচকে বেঙ্গল সাইন্টিফিক শ্রিম্প কালচারাল লিমিটেডের মালিক ড. আবু ইউসুফ মোহম্মাদ আব্দুল্লাহের ঘের কর্মচারি মুনছুর আলী গাজীর ছেলে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি… বিস্তারিত
যুদ্ধাপরাধীদের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে: ফারুক খান
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী দেশে যে হত্যা, লুটপাট ও ধর্ষণ চালিয়েছে, তা দেশের মানুষ সবাই জানে। সেদিন তারা যুদ্ধাপরাধ করেছে। স্পেশাল অর্থাৎ বিশেষ ট্রাইব্যুনাল করে সেই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুকসুদপুর কেজি স্কুলমাঠে উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা… বিস্তারিত
তিস্তা চুক্তির ব্যাপারে নাটকীয় ঘোষণা আশা করছে ঢাকা
অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ জোর তত্পরতা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় এ ব্যাপারে সুনির্দিষ্ট অগ্রগতি প্রত্যাশা করছে বাংলাদেশ। আগামী ১১ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে শীর্ষ বৈঠকের দিন ঠিক হয়েছে। শেখ হাসিনা ১০ জানুয়ারি রাতে ভারতের উদ্দেশে রওনা হবেন।
এ অবস্থায় আগামী ৪ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ তিস্তার পানি বণ্টন… বিস্তারিত
মহিলার ধাক্কায় পড়ে গেলেন পোপ বেনেডিক্ট
বড়দিনের প্রাক্কালে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন পোপ বেনেডিক্ট। বড়দিন উপলক্ষে সেন্ট পিটার্সবার্গের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বেনেডিক্ট ঢোকার সময় তাঁর ওপর একজন মহিলা ঝাঁপিয়ে পড়েন। তবে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই মহিলাকে আটক করেছেন। ওই মহিলা মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে; তবে তাত্ক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লাল জাম্পার পরা ওই মহিলা নিরাপত্তা বেষ্টনী টপকে পোপের ওপর ঝাঁপিয়ে… বিস্তারিত


