বঙ্গবন্ধু হত্যা মামলা: রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি ২৪ জানুয়ারি
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ও আটক পাঁচজন আসামির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি বি কে দাস, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ ওই আবেদনের শুনানি করবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ও অন্য তিনজন বিচারপতির সমন্বয়ে রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য এই বেঞ্চ গঠন করা হয়।
আগামী রোববার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকা আজ প্রকাশিত… বিস্তারিত
বাংলাদেশ হারল তবু সান্ত্বনা মুশফিকুরের সেঞ্চুরি
আবারো হারল বাংলাদেশ। ভারত এগিয়ে গেল ১-০ তে। মুশফিকুর রহিমের শেষ বেলায় করা অনবদ্য শতকটি চট্টগ্রাম টেস্টের ফলাফলে কোনো প্রভাব রাখতে না পারলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের সীমাহীন ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে পেরেছে। সম্পূর্ণ ব্যাটিং উপযোগী পরিবেশে টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকতে না পারার প্রতিযোগিতায় মেতেছিলেন আজ। সেই প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১১৩ রানে পরাজিত।
পঞ্চম দিন সকালে আগের দিনের অপরাজিত তামিম ইকবাল ও মোহাম্মদ… বিস্তারিত
মন্তব্য প্রতিবেদন
মাহফুজ শামীম
ছয় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত সোমবার ভোর থেকে টানা ছয় ঘণ্টার সহিংসতায় প্রক্টর, ছাত্রদল সভাপতি, পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটলেও পরে ছাত্রলীগও এতে অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার সময় প্রায় ২০টি গুলি ও আটটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উভয় পক্ষ ইটপাটকেল, লাঠিসোটা, রড, চাপাতি, রামদা ও হকিস্টিক নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ… বিস্তারিত
বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে
প্রবৃদ্ধি ও মূল্য পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংক ২০০৯-১০ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিক (জানুয়ারি থেকে জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন।
এবার প্রথমবারের মতো মুদ্রানীতি প্রণয়নে দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ জনগোষ্ঠী থেকে শুরু করে সরকার, বিভিন্ন পেশাজীবী ও বুদ্ধিজীবীসহ স্বার্থসংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে।
নতুন মুদ্রানীতিতে দেশের সার্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতাকে স্বীকার করা হয়েছে। গভর্নর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে… বিস্তারিত
এক বছরে ১০ সচিবসহ ২২৪ জন সরকারি কর্মকর্তা ওএসডি
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে ২২৪ জন সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর মধ্যে ১০ জন সচিব পর্যায়ের, ১২ জন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাকে জনস্বার্থে ওএসডি করা হয়।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রী এ সময় সংসদে উপস্থিত না থাকলেও লিখিতভাবে সংসদে এসব উত্তর দেওয়া হয়।
শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের… বিস্তারিত
বিরোধীদলীয় নেত্রীর প্রতি প্রধানমন্ত্রী: ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে সমস্যা সমাধান করেননি কেন?
নিউজ আওয়ার্স বিডি ডেস্ক:১০ জানুয়ারি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধী দলীয় নেত্রী ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার কথা ভুলে যান। কিন্তু বিরোধী দলে গেলে সব মনে পড়ে, এমনকি আমাদেরও মনে করিয়ে দেন।’ বিভিন্ন বিষয় মনে করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব সমস্যা হয়নি। আমার আগে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। তখন সমস্যার সমাধান করেননি কেন?’
বঙ্গবন্ধুর… বিস্তারিত
ডিএসই: আড়াই মাসের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেনের নতুন রেকর্ড
নিউজ আওয়ার্স বিডি ডেস্ক:১০ জানুয়ারি:
ঢাকা শেয়ারবাজারে আড়াই মাসের ব্যবধানে আজ রোববার লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। আজ শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩২৪ কোটি টাকা। গত বছরের ২০ অক্টোবর সর্বোচ্চ লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি টাকা। ঢাকা শেয়ারবাজারের সভাপতি রকিবুর রহমানের মতে, বাজারে অর্থের প্রবাহ বেশি থাকার কারণেই বর্তমানে শেয়ারবাজারের লেনদেনে এতটা চাঙাভাব বিরাজ করছে। তিনি এ বছরই লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ… বিস্তারিত
নতুন কৌশলে পুস্তক প্রকাশক ও বিক্রেতারা: নোট বই বিক্রির দাবি নিয়ে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা চলছে
নিউজ আওয়ার্স বিডি ডেস্ক: ৮ জানুয়ারি:
নোট বই বিক্রির দাবি নিয়ে সরকারকে বিপাকে ফেলতে নতুন কৌশল নিয়েছে পুস্তক প্রকাশক ও বিক্রেতারা। তারা নোট বই বিক্রির অনুমতি এবং সহজশর্তে ২০০ কোটি টাকা ঋণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এবার বছরের শুরুতে পাঠ্যবই নিয়ে দেশের লাখ লাখ শিক্ষার্থীকে জিম্মি করতে না পেরে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য প্রকাশকদের নতুন ফন্দি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৮ ডিসেম্বর নোট বই বন্ধে হাইকোর্টের দেয়া… বিস্তারিত
ছাত্রলীগের হামলায় মৈত্রী নেতা নিহত:রাজশাহী পলিটেকনিক বন্ধ ঘোষণা: ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের মদদের অভিযোগ
নিউজ আওয়ার্স বিডি: রাজশাহী, ৭ জানুয়ারী:
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম সানি নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ চারজন। পুলিশ চার ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।
আহতরা হলো ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সভাপতি কাজী মোতালেব জুয়েল, কর্মী শেরাফত আলী বুলবুল, বোয়ালিয়া থানা পুলিশ কনস্টেবল আশরাফ ও শহিদুল। এদের মধ্যে বুলবুলের অবস্থা গুরুতর। তার মাথায়, বুকে, পিঠে আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।… বিস্তারিত
আলোচনায় কুয়াশা
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর মাঠে দাঁড়িয়েই আলোচনাটা সেরে ফেললেন সাকিব আল হাসান আর কুমার সাঙ্গাকারা। ম্যাচ ঘণ্টাখানেক এগিয়ে আনার ‘আবেদন’ তোলা হবে ম্যাচ অফিশিয়ালদের কাছে। হঠাত্ই ক্রিকেটের ‘ভিলেন’ হয়ে ওঠা শীতের শিশিরকে হারাতে এর বিকল্প দেখছেন না কেউই।
ম্যাচের পর হার-জিত ভুলে দুই অধিনায়কের কণ্ঠে একই দাবি, সম্ভব হলে সিরিজের বাকি ম্যাচগুলো ঘণ্টাখানেক এগিয়ে আনা হোক। তাতে শিশিরের প্রকোপ থেকে রক্ষা পাবে ক্রিকেট। ক্ষতিগ্রস্ত হবে না পারফরম্যান্স। বাংলাদেশ অধিনায়ক সাকিবের… বিস্তারিত



