Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

কুড়িগ্রামে ব্যংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে হরতাল, বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিউজ আওয়ার্স বিডি, জানুয়ারি ০২:
কুড়িগ্রাম উলিপুর উপজেলার দুর্গাপুর থেকে ৫ ইউনিয়নের একমাত্র ব্যাংক জনতা ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে শনিবার দিনব্যাপী হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাহক ও এলাকাবাসী।
শনিবার সকাল থেকে ব্যাংকের ১১হাজার গ্রাহক ও পার্শ্ববর্তী হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, উমর মজিদ, পান্ডুল ইউনিয়নের হাজার হাজার মানুষ কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে বন্ধ ব্যাংকের সমানে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এলাকাবাসীর ডাকে দুর্গাপুর বাজার ও হাটে হরতাল পালন করা হয়।
হরতাল ও অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী সড়ক বন্ধ থাকার ফলে সারা দেশের সাথে ৪টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জনতা ব্যাংক রা কমিটির সমাবেশ থেকে দাবী করা হয় আগামী ৩দিনের মধ্যে যে কোনো একটি ব্যাংকের শাখা দুর্গাপুরে স্থাপন করা না হলে লাগাতার হরতাল ও ধর্মঘটের মধ্য দিয়ে দাবী আদায় করা হবে।
জানা গেছে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংকের এই শাখাটি ৩০ বছর কার্যক্রম পরিচালনার পর গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে সরিয়ে নেয়ায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই শাখাটি থেকে পার্শ্ববর্তী ৫টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের ভাতা, শিক্ষকদের বেতন, নানান ধরণের অবসর ভাতা, বিধবা ভাতা, বিদ্যুৎবিল প্রদানসহ ব্যবসায়ীদের লেনদেন ছিল। ব্যাংকটি গুটিয়ে নেয়ায় সকল শ্রেনীর মানুষের দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়ীদের ছিনতাই ভীতিসহ কুড়িগ্রাম ও উলিপুর ব্যাংক লেনদেনে নানান ধরনের জটিলতায় পড়বেন বলে জানা গেছে। এছাড়াও কৃষি ঋণ নিয়ে প্রান্তিক কৃষকরা পড়েছেন চরম বিপাকে। ঐ এলাকায় যেকোনো একটি ব্যাংকের শাখা স্থাপনের দাবী সর্বস্তরের মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

January 2010
M T W T F S S
« Dec   Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
NewsHoursBD