Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

আলোচনায় কুয়াশা

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর মাঠে দাঁড়িয়েই আলোচনাটা সেরে ফেললেন সাকিব আল হাসান আর কুমার সাঙ্গাকারা। ম্যাচ ঘণ্টাখানেক এগিয়ে আনার ‘আবেদন’ তোলা হবে ম্যাচ অফিশিয়ালদের কাছে। হঠাত্ই ক্রিকেটের ‘ভিলেন’ হয়ে ওঠা শীতের শিশিরকে হারাতে এর বিকল্প দেখছেন না কেউই।
ম্যাচের পর হার-জিত ভুলে দুই অধিনায়কের কণ্ঠে একই দাবি, সম্ভব হলে সিরিজের বাকি ম্যাচগুলো ঘণ্টাখানেক এগিয়ে আনা হোক। তাতে শিশিরের প্রকোপ থেকে রক্ষা পাবে ক্রিকেট। ক্ষতিগ্রস্ত হবে না পারফরম্যান্স। বাংলাদেশ অধিনায়ক সাকিবের যুক্তি, ‘আমাদের বোলিংয়ের সময় বল প্রায় ধরাই যাচ্ছিল না। শিশিরে ভিজে বল খুবই পিচ্ছিল হয়ে গিয়েছিল। জানতাম, শিশির একটা ব্যাপার হবে। কিন্তু সন্ধ্যা সোয়া ছয়টা থেকেই কুয়াশা পড়তে শুরু করবে বুঝতে পারিনি। আউটফিল্ডও খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল।’ সাকিবই জানিয়েছেন, ম্যাচ এগিয়ে আনার ব্যাপারে তাঁর সঙ্গে একমত শ্রীলঙ্কা অধিনায়ক, তাঁরা কথা বলবেন ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে। পরে সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা নিজেও বললেন, ‘শিশির ভেজা মাঠে খেলা সব সময়ই কঠিন; বিশেষ করে, স্পিনারদের জন্য বল গ্রিপ করতে সমস্যা হয়। খেলা যদি আগানো যায়, তাহলে ক্রিকেটের জন্যই ভালো হবে।’
ম্যাচ অফিশিয়ালদের সূত্রে জানা গেছে, আজ ভারত-শ্রীলঙ্কার ম্যাচটা বেলা আড়াইটায় শুরু হলেও পরশুর ম্যাচ থেকে খেলা এগিয়ে আসতে পারে ঘণ্টাখানেক। এ ব্যাপারে সাকিব-সাঙ্গাকারার মতামত আম্পায়াররা কালই জানিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে। আগামীকাল সিরিজের ফাঁকা দিনে বিসিবির সঙ্গে হয়তো এ নিয়ে কথা বলবেন তিনি। তবে বিসিবির সহসভাপতি ও ট্যুর অর্গানাইজিং কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম কাল রাতে বলেছেন, ‘এটা ক্রিকেটের মৌসুম। এই মৌসুমে এ ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক। এর জন্য ম্যাচের সময় আগানো যায় না। তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে এ নিয়ে ভাবা যাবে।’
শিশিরের খলনায়ক হয়ে ওঠা বাদ দিলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সন্তুষ্ট দু দলই। ১০-১৫ রান কম হওয়ার আক্ষেপ থাকলেও সাকিব বলেছেন, ‘এই পারফরম্যান্স প্রেরণাদায়ী। আমরা ব্যাটিং ভালো করেছি, বোলিংও খুব খারাপ হয়নি। এতে প্রমাণিত হয়, আমাদের সাম্প্রতিক সাফল্যগুলো ফ্লুক ছিল না।’ সাকিবকে আলাদা করেই বলতে হয়েছে মোহাম্মদ আশরাফুলের নাম, ‘আশরাফুল ভাই পারফেক্ট ব্যাটিং করেছেন। যে সময়ে তিনি আউট হয়েছেন তখন খুব ভালো অবস্থায় চলে গিয়েছিলাম আমরা।’ অভিষেক ম্যাচে ৫ ওভারে ৩৯ রান দেওয়া পেসার শফিউল ইসলামের পারফরম্যান্সও খুব হতাশ করছে না অধিনায়ককে, ‘আমার প্রথম ম্যাচেও আমি মানসিকভাবে খুব নার্ভাস ছিলাম। কাজেই আমি জানি, ও আজকে কতটা চাপে ছিল। ওর কাছে তাই খুব বেশি প্রত্যাশা ছিল না আমার।’
অভিষেক ম্যাচে শফিউল বলার মতো পারফরম্যান্স না করলেও ম্যাচের পর বাংলাদেশের আশরাফুল, মাহমুদ উল্লাহ আর নাঈম ইসলামের কথা বলতে হয়েছে সাঙ্গাকারাকেও, ‘২৬০ ভালো স্কোর। একটা সময়ে তো বাংলাদেশ আমাদের চাপেই ফেলে দিচ্ছিল। আশরাফুল-মাহমুদ উল্লাহ খুব ভালো ব্যাট করেছে। আর নাঈম শেষ দিকে রানটা বাড়িয়ে নিয়েছে।’ ভারতে ওয়ানডে সিরিজ হেরে আসার পর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আবার মুখোমুখি হবে ভারতের। সাঙ্গাকারা জয়ের স্বপ্নই দেখছেন এ ম্যাচে, ‘ভারতে আমরা সিরিজ হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছি। কালও (আজ) আমাদের লক্ষ্য থাকবে খেলাটা উপভোগ করার, ভালো খেলে ম্যাচ জেতার।’
জয় দিয়ে সিরিজ শুরুর দিনে দুটো দুঃসংবাদও শুনতে হয়েছে শ্রীলঙ্কাকে। হাতে ব্যথা পেয়েছেন চামারা সিলভা, কুঁচকিতে চোট পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ তিলকরত্নে দিলশান। চামারাকে তো কাল রাতেই এক্স-রের জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। দিলশান আজকের ম্যাচে খেলবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে সকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

January 2010
M T W T F S S
« Dec   Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
NewsHoursBD