Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ আংশিক রৌদ্রোজ্জ্বল
29/17
বৃহস্পতি বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
30/18
শুক্র পরিষ্কার
27/15
Follow NewsHoursBD on Twitter

ডিএসই: আড়াই মাসের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেনের নতুন রেকর্ড

নিউজ আওয়ার্স বিডি ডেস্ক:১০ জানুয়ারি:
ঢাকা শেয়ারবাজারে আড়াই মাসের ব্যবধানে আজ রোববার লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। আজ শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩২৪ কোটি টাকা। গত বছরের ২০ অক্টোবর সর্বোচ্চ লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি টাকা। ঢাকা শেয়ারবাজারের সভাপতি রকিবুর রহমানের মতে, বাজারে অর্থের প্রবাহ বেশি থাকার কারণেই বর্তমানে শেয়ারবাজারের লেনদেনে এতটা চাঙাভাব বিরাজ করছে। তিনি এ বছরই লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তবে রকিবুর রহমানের মতে, একই শেয়ারের বেশি লেনদেন হয়ে যাওয়ার কারণে শেয়ারগুলোর দাম অতিমূল্যায়িত হয়ে যাচ্ছে। এ জন্য তিনি বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে আজ রোববার শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ৮ দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩০ পয়েন্টে। মোট লেনদেনকৃত ২৪৪টি শেয়ারের মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো ও যমুনা অয়েল লিমিটেড।

One Response to ডিএসই: আড়াই মাসের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেনের নতুন রেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

January 2010
M T W T F S S
« Dec   Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
NewsHoursBD