বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি অর্থায়নের জন্য অন্তর্ভুক্তিকরণ (এমপিওভুক্তি) নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই নীতিমালার ভিত্তিতে শিগগিরই পাঁচশ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
তিস্তার পানি বণ্টনে ভারত-বাংলাদেশ চুক্তি সইয়ের প্রক্রিয়া জোরদারে রাজি
তিস্তার পানি বণ্টনে একটি চুক্তি সইয়ের প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশ ও ভারত রাজি হয়েছে। আজ মঙ্গলবার যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে দুই দেশের কর্মকর্তারা এ আশার কথা জানিয়েছেন।
এরই অংশ হিসেবে দুদেশের পানি সচিবদের বৈঠকে অভিন্ন নদীটির পানি বণ্টনের চুক্তি সইয়ের ক্ষেত্রে যেসব দূরত্ব ছিল তা অনেকটা কমে এসেছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় এ ব্যাপারে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে আশা… বিস্তারিত
চলতি মাসেই কারাবন্দি পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর
আজ বঙ্গবন্ধু খুনিদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে।
চলতি মাসেই কারাবন্দি পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে আইনজীবীরা বলছেন। নতুন বছরের শুরুতে খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রত্যয় ব্যক্ত করেছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আজ রোববার দুপুরে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।এরপর লাল খামে পুরে ওই পরোয়ানা পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে; যেখানে রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচজন।
বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার… বিস্তারিত
৬ থেকে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা: তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা: শীতজনিত কারণে মারা গেছে শিশু ও বৃদ্ধসহ দেড়শতাধিক মানুষ
নিউজ আওয়ার্স বিডি, জানুয়ারি ০৩: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের তাপমাত্রা আগামী দু’তিন দিনের মধ্যে ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামেত পারে। একারণে শীতের প্রকোপ আরো বাড়বে। তবে চলতি মাসের মাঝামাঝি শীত কিছুটা কমতে পারে জানিয়ে আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, মাসের শেষদিকে আবারো তা বাড়তে পারে। দেশজুড়ে গত কয়েকদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে গেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে। জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ঘন কুয়াশার কারণে স্থল ও জল পথে… বিস্তারিত
আড়াই লাখ চাকরি চলতি বছরে
শিক্ষিত বেকারদের জন্য সুখবর নিয়ে যাত্রা শুরু করছে নতুন বছর। এই বেকারদের দীর্ঘশ্বাস ঘোচাতে সরকারি উদ্যোগে বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সরকারি-বেসরকারি মিলে চলতি বছরে আড়াই লাখ শিক্ষিত বেকারের কর্মসংস্থান করা হবে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা সেক্টরে ৫৫ হাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সরকারের বিভিন্ন বাহিনীতে ৩৫ হাজার, ব্যাংক সেক্টরে ৩০ হাজার, স্বাস্থ্য সেক্টরে ২২ হাজার এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে ২৫ হাজার লোক নিয়োগ দেয়া হবে। প্রথম শ্রেণীর… বিস্তারিত
শিশু জরিপ হবে ১৮ থেকে ২০ জানুয়ারি
এ বছরের ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের গণনার লক্ষ্যে একটি শিশু জরিপ পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ কাজ করা হবে শিশুদের একটি তথ্যভান্ডার গড়ে তোলার লক্ষ্যে । প্রতিটি এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ জরিপ পরিচালনা করবেন। ঝরে পড়া শিশুদের আবার স্কুলে ফিরিয়ে আনা ও ২০১০ সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে আসার লক্ষ্যে সরকার এ জরিপ চালাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব… বিস্তারিত
কুড়িগ্রামে ব্যংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে হরতাল, বিক্ষোভ ও সড়ক অবরোধ
নিউজ আওয়ার্স বিডি, জানুয়ারি ০২:
কুড়িগ্রাম উলিপুর উপজেলার দুর্গাপুর থেকে ৫ ইউনিয়নের একমাত্র ব্যাংক জনতা ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে শনিবার দিনব্যাপী হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাহক ও এলাকাবাসী।
শনিবার সকাল থেকে ব্যাংকের ১১হাজার গ্রাহক ও পার্শ্ববর্তী হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, উমর মজিদ, পান্ডুল ইউনিয়নের হাজার হাজার মানুষ কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে বন্ধ ব্যাংকের সমানে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এলাকাবাসীর ডাকে দুর্গাপুর বাজার ও হাটে… বিস্তারিত



