Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 16°C আবছায়া
মঙ্গল বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
29/15
বুধ পরিষ্কার
30/17
বৃহস্পতি পরিষ্কার
29/17
Follow NewsHoursBD on Twitter

Monthly Archives: ফেব্রুয়ারি ২০১০

বন্দিদশা কাটলো না সু চির

সামরিক জান্তার দেয়া শেষ ১৮ মাসের গৃহবন্দিত্ব আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। কিন্তু শুক্রবার সে আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। ৬৪ বছর বয়সী সু চি প্রায় ১৪ বছর ধরে গৃহবন্দি রয়েছেন। সু চির দল এনএলডি অবশ্য আগেই আশঙ্কা করেছিল, জান্তা সরকারের অঙ্গুলি হেলনে চলা আদালতের রায় তাদের পক্ষে নাও যেতে পারে। আপিল আবেদন খারিজের রায়ে হতাশা ব্যক্ত করেছে আমেরিকা, ইউরোপসহ দেশটিতে… বিস্তারিত

অন্তত একটি জয় চান সাকিব রোববার প্রথম ওয়ানডে

রুবেল বল করছেন, তামিম সেটা সপাটে হাঁকাচ্ছেন। সাকিব বল করছেন, মুশফিক ফরোয়ার্ড ডিফেন্স করছেন। মাশরাফি, রুবেল, শফিউলরা যখন বল করছেন, তখন পাশে দাঁড়িয়ে বোলিং কোচ চম্পকা রামানায়েকে লাইন-লেন্থ ঠিক রাখার পরামর্শ দিচ্ছেন। সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন মূল মাঠে অন্যদের নিয়ে ফিল্ডিং করছেন। দলের অনুশীলনে চিফ কোচ জেমি সিডন্সও বসে থাকেননি। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাত্রির ম্যাচে নামার আগে কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোর অনুশীলন… বিস্তারিত

সমুদ্রসীমার নিরাপত্তায় আসছে অত্যাধুনিক হেলিকপ্টার

বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা টহল বাড়াতে ইতালির হেলিকপ্টার প্রস্তুতকারক কোম্পানি অগাস্টা ওয়েস্টল্যান্ডের কাছ থেকে দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে। এ হেলিকপ্টার দুটি এ ডাব্লুউ-১০৯ মডেলের। সমুদ্রসীমায় বিদেশি জাহাজের অনুপ্রবেশ পর্যবেক্ষনে নৌবাহিনীর ক্ষমতা বাড়াতে উচ্চক্ষমতাসম্পন্ন এ দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের সামরিক ক্রয়সংক্রান্ত বিভাগ ও অগাস্টা ওয়েস্টল্যান্ডের একটি চুক্তি হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুটি আগামী বছর বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। একইসঙ্গে হেলিকপ্টার পরিচালনায় ক্রু এবং রক্ষণা-বেক্ষণের জন্য ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়… বিস্তারিত

গাজীপুরে শোকের মাতম : অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল কারখানার সব গেট

গাজীপুরে অগ্নিকাণ্ডে নিহত ২১ গার্মেন্টস শ্রমিকের আত্মীয়স্বজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। এতগুলো লোকের প্রাণহানির ঘটনা ঘটলেও গরিব এন্ড গরিব নামে সোয়েটার ফ্যাক্টরির মালিকরা ঘটনাস্থলে আসেননি। আইন প্রয়োগকারী সংস্থাও তাদের খোঁজ পাচ্ছে না। অগ্নিকাণ্ডের সময় গার্মেন্টস ভবনের সবক’টি গেট বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। তাছাড়া অগ্নিনির্বাপণের যন্ত্রগুলো সচল ছিল না। অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

February 2010
M T W T F S S
« Jan   Mar »
1234567
891011121314
15161718192021
22232425262728
NewsHoursBD