Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হবে। তা ছাড়া দেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তরের লক্ষ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী ১৭ মার্চ দুপুরে বেইজিং যাচ্ছেন।
এ সফরে প্রধানমন্ত্রী ১৮ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাওয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। এ ছাড়া তিনি সে দেশের প্রেসিডেন্ট হু জিনতাওসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে দেখা করবেন। মিয়ানমার হয়ে চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ২০ মার্চ প্রধানমন্ত্রীর চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফর করার কথা রয়েছে।
দীপু মনি বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, টেলিযোগাযোগ, কৃষি, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
দীপু মনি জানান, এ সফরে সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, শাহজালাল ইউরিয়া সার কারখানা স্থাপন ও ঋণ-সহায়তাসহ বেশ কয়েকটি চুক্তি সই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

March 2010
M T W T F S S
« Feb   Apr »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
NewsHoursBD