Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 16°C আবছায়া
মঙ্গল বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
29/15
বুধ পরিষ্কার
30/17
বৃহস্পতি পরিষ্কার
29/17
Follow NewsHoursBD on Twitter

Monthly Archives: এপ্রিল ২০১০

দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৬৬৬ সহকারী শিক্ষক

নিউজ আওয়াস বিডি:
দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার ৬৬৬ জন সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা পাচ্ছেন। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এ মর্যাদা দিতে সম্মত হয়েছে। আগামী রোববার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার দাবি জানিয়ে আসছে। এর ফলে… বিস্তারিত

‘থিম্পু রজতজয়ন্তী ঘোষণা’র ৩৬ দফা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন

নিউজ আওয়াস বিডি ডেক্স:
বাংলাদেশের প্রস্তাবিত গণতন্ত্র সনদসহ আঞ্চলিক সহযোগিতা ও সুশাসন শক্তিশালীকরণের ‘থিম্পু রজতজয়ন্তী ঘোষণা’র ৩৬ দফা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনের সমাপনী দিনে গতকাল বৃহস্পতিবার থিম্পুর গ্রান্ড এসেম্বলি হলে শীর্ষ নেতৃবৃন্দ এ অঞ্চলের সবগুলো দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রশংসা এবং এখানকার জনগণের জন্য একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া সম্মেলনে সার্ক গণতন্ত্র সনদের ধারণাকে আরো গতিশীল করতে… বিস্তারিত

দক্ষিণ এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানিকে কাজে লাগাতে একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ আওয়ার্স বিডি ডেক্স:
দক্ষিণ এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানিকে কাজে লাগাতে একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গত দশকে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও বিদ্যুতের একটি বড় সংকট সৃষ্টি হয়েছে। তিনি এ জন্য একটি আঞ্চলিক বিদ্যুৎ সঞ্চালন লাইন (রিজিওনাল পাওয়ার গ্রিড) এবং জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ো-ফুয়েল, বায়ু ও ফসিল ফুয়েলের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়… বিস্তারিত

বাড়ছে গুপ্তহত্যা: ঘাতক ধরা ছোঁয়ার বাইরে: হত্যা রহস্য অনুদঘাটিতই থাকছে

নিউজ আওয়ার্স বিডি:
ঢাকায় গুপ্তঘাতকদের হাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছয়জন খুন হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণের পর তাদের খুন করে নির্জন স্থানে লাশ ফেলে রাখা হচ্ছে। কে বা কারা তাদের নৃশংসভাবে হত্যা করেছে এ ব্যাপারে র‌্যাব ও পুলিশ কোনো কিনারা করতে পারেনি। তবে তাদের নিকটাত্মীয় স্বজনদের অভিযোগ, র‌্যাব ও পুলিশ ক্রসফায়ারের দুর্নাম থেকে দূরে থাকতে তারা গুপ্তহত্যা শুরু করেছে। আর এ কারণেই এসব হত্যারহস্য অনুদ্ঘাটিত থেকে যাচ্ছে।
আইনশৃঙ্খলা… বিস্তারিত

বাংলাদেশে প্রথমবারের মতো রাজাকার বিরোধী নাট্যোৎসব অনুষ্ঠিত

নিউজ আওয়ার্স বিডি: কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশে প্রথমবারের মতো কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত হয়েছে রাজাকার বিরোধী নাট্যোৎসব। বুধবার রাতে ৩দিনব্যাপী এ উৎসব শেষ হয়। স্থানীয় সংগঠন দিশারী সাংস্কৃতিক গোষ্টীর আয়োজনে সোমবার শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন স্থানীয় এমপি মো: জাফর আলী। বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রেসক্লাব সভাপতি সফি খান, জীবিকা পরিচালক মানিক চৌধুরী, সাংবাদিক ইউসুফ আলমগীর, আহসান হাবীব নীলু, দিশারী সভাপতি আব্দুল খালেক ফারুক প্রমূখ।
উৎসেবর প্রথম… বিস্তারিত

সিএসবি নিউজ ও চ্যানেল ওয়ান বন্ধের পর আরো ৩ টিভি চ্যানেল সরকারের সতর্ক দৃষ্টিতে

নিউজ আওয়ার্স বিডি:
সিএসবি নিউজ ও চ্যানেল ওয়ান বন্ধের পর দেশের আরো তিনটি বেসরকারি টিভি চ্যানেল সরকারের সতর্ক দৃষ্টিতে রয়েছে। নীতিমালা সর্বক্ষেত্রে অনুসরণ না করার কারণে দিগন্ত টেলিভিশন, বাংলা ভিশন ও ইসলামিক টিভি চ্যানেল বিটিআরসির সতর্ক নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। একটি বিশ্বস্থ সুত্র জানায়, এসব চ্যানেল প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। বড় ধরনের অনিয়ম ও বিদ্যমান টিভি চ্যানেল নীতিমালা অমান্য করলে লাইসেন্স বাতিলসহ বন্ধ করে দেয়ার উদ্যোগ নিতে পারে বিটিআরসি।… বিস্তারিত

সার্ক শীর্ষ সম্মেলন শুরু

নিউজ আওয়ার্স বিডি:
জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য সম্প্রসারণে যৌথ প্রচেষ্টার লক্ষ্য নিয়ে আজ বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হচ্ছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন দক্ষিণ এশিয়ার ৮ জাতির শীর্ষ নেতৃবৃন্দ। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংস্থা সার্কের তাই এবারের মূল প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন’। বিষয়টিকে মাথায় রেখে এ অঞ্চলের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনার ঘোষণা আসবে এবারের সার্ক শীর্ষ সম্মেলনে। পাশাপাশি আলোচনা হবে দারিদ্র্য বিমোচন, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ… বিস্তারিত

বেসরকরী টিভি চ্যানেল বন্ধ করলো সরকার

নিউজ আওয়ার্স বিডি:
অবশেষে বন্ধ করা হয়েছে বেসরকারী টিভি চ্যানেল `চ্যানেল ওয়ান’-এর সম্প্রচার। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু চ্যানেলটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন। এর কয়েক ঘন্টার মধ্যে সন্ধ্যার খবরে পর চ্যানেলটি বন্ধ করে দেয় বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এসএম শহীদুজ্জামানের নেতৃত্বে একটি দল চ্যানেল বিকালে ওয়ান চ্যানেল কার্যালয়ে যান। এরপরপরই চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল… বিস্তারিত

বিডিআরের ডিজি পরিবর্তন

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিডিআর) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার।

এ পদে নতুন নিয়োগ পেয়েছেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলাম।

মো. মইনুল ইসলামকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বিদ্রোহের পর তাকে বিডিআরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বিডিআর প্রধানের পদে পরিবর্তন আনা হয়।

অন্যদিকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আনসার বাহিনীর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পয়লা বৈশাখের নানা আয়োজন

হালখাতা, কৃষি আর রাজস্ব আদায়ের সুবিধার্থে যে বাংলা সনের সূচনা হয়েছিল সম্রাট আকবরের যুগে, তা-ই এখন পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎসবে। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪১৭ সনের প্রথম দিন। বছর ঘুরে আবারও ফিরে এসেছে দিনটি। প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দেশের মানুষ দিনটি উদ্যাপন করবে।
পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে অতীতের সব বিভেদ ভুলে জাতীয় জীবনে… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

April 2010
M T W T F S S
« Mar   May »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
NewsHoursBD