Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ আংশিক রৌদ্রোজ্জ্বল
29/17
বৃহস্পতি বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
30/18
শুক্র পরিষ্কার
27/15
Follow NewsHoursBD on Twitter

কামরাঙ্গীরচরে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান, ৪টি প্লাস্টিকের কারখানা

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢাল এলাকায় আজ শুক্রবার সকালে আগুন লেগে চারটি প্লাস্টিকের দোকান পুড়ে গেছে। আগুনে আশপাশের আরও কয়েকটি দোকান পুড়ে গেলেও এ নিয়ে স্থানীয় দোকানমালিক এবং দমকল বাহিনীর বক্তব্যে ভিন্নতা রয়েছে। আগুনে ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে বলে ওই মার্কেটের দোকানদারেরা দাবি করেছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, যেখানে আগুন লেগেছে সেটি মাহবুব মিয়ার মার্কেট নামে পরিচিত। মাহবুব মিয়ার সঙ্গে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার জমিসংক্রান্ত বিরোধ আছে। তারই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই আওয়ামী লীগ নেতার ৫০ থেকে ৬০ জন সমর্থক মাহবুব মিয়ার মার্কেটে গিয়ে দোকান ভাঙচুর, লুটপাট এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে। এতে চারটি প্লাস্টিকের কারখানা পুড়ে গেছে।
লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ এইচ এম কামরুজ্জামান স্থানীয় এলাকাবাসীর এমন অভিযোগ সম্পর্কে বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হবে।
তবে ফায়ার সার্ভিসের উপপরিচালক মনির হোসেন জানান, আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১১টি গাড়ি ও দুটি স্পিড বোট দুর্ঘটনাস্থলে যায়। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

April 2010
M T W T F S S
« Mar   May »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
NewsHoursBD