Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ আংশিক রৌদ্রোজ্জ্বল
29/17
বৃহস্পতি বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
30/18
শুক্র পরিষ্কার
27/15
Follow NewsHoursBD on Twitter

বাংলাদেশে প্রথমবারের মতো রাজাকার বিরোধী নাট্যোৎসব অনুষ্ঠিত

নিউজ আওয়ার্স বিডি: কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশে প্রথমবারের মতো কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত হয়েছে রাজাকার বিরোধী নাট্যোৎসব। বুধবার রাতে ৩দিনব্যাপী এ উৎসব শেষ হয়। স্থানীয় সংগঠন দিশারী সাংস্কৃতিক গোষ্টীর আয়োজনে সোমবার শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন স্থানীয় এমপি মো: জাফর আলী। বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রেসক্লাব সভাপতি সফি খান, জীবিকা পরিচালক মানিক চৌধুরী, সাংবাদিক ইউসুফ আলমগীর, আহসান হাবীব নীলু, দিশারী সভাপতি আব্দুল খালেক ফারুক প্রমূখ।
উৎসেবর প্রথম দিন আব্দুল খালেক রচিত ও নির্দেশিত নাটক `গোলামের দরবার’ পরিবেশন করে দিশারী সাংস্কৃতিক গোষ্টী। ২য় দিন উদীচী পরিবেশন করে মাহমুদ সেলিম রচিত নেজমুল হক বিলু নির্দেশিত গীতি নাট্য `ইতিহাস কথা কও’। এছাড়াও একই দিন ইউসুফ আলমগীর রচিত ও নির্দেশিত নাটক ‘পুরনো প্রেত’ মঞ্চস্থ করে সনাক থিয়েটার। সমাপনী দিনে রংপুর নাট্যকেন্দ্র আব্দুল্লাহ আল মামুন রচিত রাজ্জাক মুরাদ নির্দেশিত ‘মেরাজ ফকিরের মা’ মঞ্চস্থ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

April 2010
M T W T F S S
« Mar   May »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
NewsHoursBD