ফেসবুক সাময়িকভাবে বন্ধ
নিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ বিষয়টি নিশ্চিত করেছে।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ নিউজ আওয়াস বিডিকে বলেন, ধর্মীয় অনুভূতিতে… বিস্তারিত
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থন
নিউজ আওয়াস বিডি: চারদলীয় জোটের দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট বিএনপির ডাকা আগামী ২৭ জুনের হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠকে শরিকরা এ সমর্থন জানায়।
বৈঠক শেষে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আন্দোলনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি।”
ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ… বিস্তারিত
গাইবান্ধায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা গেছে: আহত অর্ধশতাধিক
নিউজ আওয়াস বিডি: গাইবান্ধা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা েগেছ। েসই সােথ ঐ দুঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম জানান, বেলা পৌনে ১১টার দিকে উপজেলার হাওয়াখানায় রংপুর-বগুড়া মহাসড়কে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে… বিস্তারিত
ছাত্রদল: বহিষ্কার-পাল্টা বহিষ্কার ও অন্তর্কলহ চরমে: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
নিউজ আওয়াস বিডি:
নতুন কমিটি গঠনের পর থেকেই গ্রুপ-উপগ্রুপ, সংঘর্ষ, বহিষ্কার-পাল্টা বহিষ্কার ও অন্তর্কলহে সময় কাটছে ছাত্রদলের। নতুন কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম গ্রুপের ভেতরে ৪টি উপগ্রুপ সক্রিয় রয়েছে। এগুলোর মধ্যে টুকু গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির ও যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম হীরুর নেতৃত্বে দু’টি এবং আলীম গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন ও যুগ্ম আহ্বায়ক ওয়াহাবের… বিস্তারিত
খালেদা জিয়ার কর সংক্রান্ত তথ্য ফাঁস: রাজস্ব বোর্ড এবং সরকারের বিরুদ্ধে মামলা করবে বিএনপি
নিউজ আওয়ার্স বিডি:
খালেদা জিয়ার কর সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। তা না হলে আয়কর আইনের ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগে জাতীয় রাজস্ববোর্ড ও সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তারা।
বৃহস্পতিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান। এ সময় উপস্থিত… বিস্তারিত
সংকটে ছাত্রলীগ: উত্তরনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন
নিউজ আওয়াস বিডি :
আধিপত্য বিস্তার, টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজিকে কেন্দ্র করে ছাত্রলীগের গ্রুপিং এবং সংঘাতের নেপথ্যে সাংগঠনিক দুর্বলতা, দীর্ঘদিন ধরে কমিটি না থাকা, কয়েকজন দলীয় সংসদ সদস্যদের ইন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানের এক শ্রেণীর শিক্ষক ও কর্মকর্তাদের ইন্ধন রয়েছে। তাদের ইন্ধনে সারাদেশে ছাত্রলীগের ব্যানারে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সংঘর্ষের ঘটনার সঙ্গে সারাদেশের ২ হাজারেরও বেশি নেতাকর্মী জড়িত রয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যরা নিজেদের দল… বিস্তারিত
হায় যৌতুক: শেকলে বাঁধা গৃহবধুর জীবন
নিউজ আওয়ার্স বিডি: ময়মনসিংহ:
যৌতুকের টাকা দিতে না পারায় মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে গৃহবধূকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকায়। এ ব্যাপারে ভুক্তভোগী রিনা বেগম গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ঢাকার লালবাগ এলাকার অলি মিয়ার মেয়ে রিনা বেগমের ১৯৯৭ সালে ১৪ মার্চ গফরগাঁও পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার অসিব উদ্দিনের ছেলে নূরে আলমের সঙ্গে বিয়ে হয়। তাদের ১৩ বছরের… বিস্তারিত
ক্রসফায়ার: দীর্ঘতর মৃত্যুর তালিকা
নিউজ আওয়ার্স বিডি ডেক্স:
ক্রসফায়ারে মৃত্যুর তালিকা দীর্ঘতর হচ্ছে। বর্তমান মহাজোট সরকারের মাত্র ১৫ মাসে বিচারবহির্ভূত এ হত্যাকান্ডের শিকার হয়েছে ২১৩ জন। একই সময় র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর গুলিতে আহত হয়েছে আরো তিন শতাধিক। গত মঙ্গলবার মধ্যরাতে মাত্র পৌনে এক ঘণ্টায় কথিত ক্রসফায়ারে চারজনকে হত্যার মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ভাঙা হয়েছে।
একের পর এক বিচারবহির্ভূত নৃশংস এ হত্যাকান্ডের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত উদ্বেগ প্রকাশ করেছেন। মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্ন… বিস্তারিত
বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে ধসে মারা গেছে এক শ্রমিক: চীনা শ্রমিকসহ আহত ৩৬
নিউজ আওয়াস বিডি: দিনাজপুর প্রতিনিধি:
দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে ধসের ঘটনা ঘটেছে। সুরঙ্গের ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক শ্রমিক। সারাদিন উদ্ধার কাজ চালিয়ে আটকে পড়া ৩৬ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের দু’জন চীনা শ্রমিক। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের মধ্যে প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা মোহাম্মদ আলী লাদেনের অবস্থা সবচেয়ে খারাপ। সর্বশেষে আটককেপড়া চীনা শ্রমিক সুইংকে (৩৭)… বিস্তারিত
অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ: ৫ বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির লাইসেন্স বাতিল
নিউজ আওয়ার্স বিডি:
অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের পাঁচটি বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে। কোম্পানি পাঁচটি হল- ঢাকা ফোন, র্যাংকসটেল, ন্যাশনাল টেলিকম, পিপলসটেল এবং ওয়ার্ল্ডটেল।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বুধবার এ কথা জানিয়েছেন।
র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট র্যাংকসটেলের
লাইসেন্স থাকবে কি না সে বিষয়ে আগামী সাতদিনের মধ্যে
সিদ্ধান্ত নিতে বিটিআরসি নির্দেশ দেন। এর একদিন… বিস্তারিত



