Saturday 11th February 2012
রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক বিডিআরদের মধ্যে নয় আসামির সাজা
নিউজ আওয়াস বিডি:
রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক বিডিআরদের মধ্যে নয় আসামির সাজা হয়েছে। এতে একজনের সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে।অন্যদের বিভিন্ন মেয়াদে দন্ডিত করা হয়েছে। বিডিআর বিদ্রোহ মামলার বিচারে গঠিত বিডিআরের বিশেষ আদালত-৪ রোববার দুপুরে এ রায় দিয়েছে।
কারাদণ্ড প্রাপ্ত সকলে রাঙ্গামারটির রাজনগরে অবস্থিত ১২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য হিসেবে কমরত ছিলেন।
রোববার দুপুর ২টার দিকে রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। বিচার প্যানেলের প্রধান বিডিআর’র মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম পৌনে ৩টার দিকে রায় ঘোষণা করেন।


