Saturday 11th February 2012
ইসি অভিমূখে বিএনপি’র মিছিল: মুক্তাঙ্গনে শুরু বাংলা মটরে শেষ
নিউজ আওর্য়াস বিডি:
সোমবার বিকালে রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে মিছিল শুরুর আগে মুক্তাঙ্গনে বিএনপি নতুন কর্মসূচি ঘোষনা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে আগামী ৯ মে দেশের সব জেলার নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল।
ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে বিএনপি তাদের আন্দোলন অব্যহত রখেছে।
মুক্তাঙ্গনের সমাবেশ শেষে ঢাকার মেয়র দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের নেতৃত্বে মিছিল তোপখানা রোড়, শিশু পার্ক সড়ক, শাহবাগ হয়ে বাংলা মোটরে এসে কর্মসূচি শেষ করা হয়।
শীর্ষ নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।


