বিএনিপির মিছিল নিবাচন কমিশন অভিমুখে
নিউজ আওয়াস বিডি ডেক্স:
আজ সোমবার বিকালে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করবে বিএনপি। ভোলা-৩ আসনের উপনির্বাচনে ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে বিকাল ৩টায় মুক্তাঙ্গন থেকে এই মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করতে মুক্তাঙ্গনে আসার নির্দেশ দেয়া হয়েছে মহানগর বিএনপি বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার জানান, “মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেশে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল শুরু করবো আমরা। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হবে।”
উল্লেখ্য গত ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন কাঝে পরাজিত হন। ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শাওন শনিবার শপথ নিয়েছেন।
অপরদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষে সাদা পোশাকে ব্যাপক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন।
তিনি জানান, “রাজধানীতে আইন-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে এরকম কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। দেড় হাজার পুলিশের বাইরে সাদা পোশাকধারী পুলিশও মোতায়েন থাকবে।”


