Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

হায় যৌতুক: শেকলে বাঁধা গৃহবধুর জীবন

নিউজ আওয়ার্স বিডি: ময়মনসিংহ:
যৌতুকের টাকা দিতে না পারায় মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে গৃহবধূকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকায়। এ ব্যাপারে ভুক্তভোগী রিনা বেগম গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ঢাকার লালবাগ এলাকার অলি মিয়ার মেয়ে রিনা বেগমের ১৯৯৭ সালে ১৪ মার্চ গফরগাঁও পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার অসিব উদ্দিনের ছেলে নূরে আলমের সঙ্গে বিয়ে হয়। তাদের ১৩ বছরের একটি মেয়ে রয়েছে। ৫ বছর আগে নূরে আলম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে তাদের দাম্পত্য জীবনে বিবাদ শুরু হয়।
রিনা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে যৌতুকের জন্য নির্যাতন করতো। গত শনিবার দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় নূরে আলম যৌতুকের টাকার দাবিতে লাঠি দিয়ে তাকে ব্যাপকভাবে মারধর করে গরম খুনতি দিয়ে তার শরীরে ছ্যাঁকা দেয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে গত তিনদিন ধরে তাকে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছে। গত মঙ্গলবার সকালে তিনি পায়ে শিকল পরিহিত অবস্থায় কোনরকমে পালিয়ে থানায় আশ্রয় নেন। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে গফরগাঁও থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

May 2010
M T W T F S S
« Apr   Jun »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
NewsHoursBD