Saturday 11th February 2012
গাইবান্ধায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা গেছে: আহত অর্ধশতাধিক
নিউজ আওয়াস বিডি: গাইবান্ধা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা েগেছ। েসই সােথ ঐ দুঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম জানান, বেলা পৌনে ১১টার দিকে উপজেলার হাওয়াখানায় রংপুর-বগুড়া মহাসড়কে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নয়জন নিহত হন।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কালিতলায় রংপুর-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি মহিষবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
পুলিশ কর্মকর্তা ফজলুল জানান, দুটি দুর্ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।


