Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থন

নিউজ আওয়াস বিডি: চারদলীয় জোটের দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট বিএনপির ডাকা আগামী ২৭ জুনের হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠকে শরিকরা এ সমর্থন জানায়।

বৈঠক শেষে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আন্দোলনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি।”

ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী সাংবাদিকদের বলেন,” বিরোধী দলীয় নেত্রী আমাদের কাছে সরকার বিরোধী আন্দোলনে সমর্থন চেয়েছেন। সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে তার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি।”

দীর্ঘ প্রায় দেড় বছর পর খালেদা জিয়া শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন।

রাত পৌনে ১০টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিজেপির সঙ্গে বৈঠকে বসেন খালেদা। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে অংশ নেয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে অপর শরিক ইসলামী ঐক্যজোটের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন। পৌনে এক ঘন্টা ধরে বৈঠক চলে।

বিএনপি’র ২৭ জুনের হরতাল কর্মসূচি ও আন্দোলনকে সামনে রেখে শরিক ও সমমনা রাজনৈতিক দল, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক হয় বলে সাংবাদিকদের এর আগে জানান খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।

শনিবার ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ও খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে খালেদা জিয়ার। তবে জোটের গুরুত্বপূর্ণ শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে কবে তিনি বৈঠকে বসবেন তা বিএনপি জানায়নি।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর চারদলীয় শরিকদের সঙ্গে বিএনপির এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরের প্রথম দিকে খালেদা জিয়া জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বিজেপি’র সঙ্গে বৈঠক করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

May 2010
M T W T F S S
« Apr   Jun »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
NewsHoursBD