Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

উপসচিব পদে উন্নীত হয়েছে প্রশাসনের তিন ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিব: চুক্তির মেয়াদ বাড়লো ৪টি গুরুত্বপূর্ণ সংস্থা প্রধানের

নিউজ আওয়ার্স বিডি রিপোর্ট:
সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশে উপসচিব পদে উন্নীত হয়েছে প্রশাসনের তিন ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিব। অপরদিকে বিভিন্ন মেয়াদে ৪টি গুরুত্বপূর্ণ সংস্থা প্রধানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ।
মঙ্গলবার তাদের পদোন্নতি ও চুক্তির মেয়াদ বাড়ানো কথা জানিয়ে সংস্থাপন মন্ত্রণালয় কয়েকটি নির্দেশনা দেয়।
এছাড়াও মঙ্গলবার আরও ৩ যুগ্ম-সচিব ও ৪ উপসচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়।
নতুন পদোন্নতি পাওয়া উপসচিব হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের আবদুস সামাদ, সড়ক ও রেলপথ বিভাগের দেলোয়ার হোসেন এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সৈয়দ কামাল উদ্দিন।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানাগেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক একে ফজলুল আহাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।
আগামী ১ জুলাই থেকে তার এ বর্ধিত নিয়োগের মেয়াদ কার্যকর হবে। অবসরপ্রাপ্ত এই অতিরিক্ত সচিব গত বছরের ২৩ জুন ওই পদে চুক্তিতে নিয়োগ পান।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজের চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ বর্ধিত সীমা কার্যকর হবে। অবসরপ্রাপ্ত এই অতিরিক্ত সচিব গত বছরের ২৪ জুন বিএসইসি’র চেয়ারম্যান পদে নিয়োগ পান।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদারকে একইপদে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ২৯ জুন তিনি ওই পদে প্রথম চুক্তিতে নিয়োগ পান। তার নতুন নিয়োগ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পদে প্রেষণে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাসেমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তার পূর্ব কর্মস্থলে ফিরিয়ে দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য সাফাত আহমেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) চেয়ারম্যান একেএম ফজলুল্লাহ’র চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর। আগামী ৮ জুলাই থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। তিনি ওই পদে গত বছরের ৬ জুন থেকে নিয়োজিত রয়েছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি করা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) আলাউল হককে।
ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এসএম আবুল কালাম আজাদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলি এবং রফিকুল ইসলামকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুল আজিজ এবং ওএসডি যুগ্ম-সচিব পবন চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

June 2010
M T W T F S S
« May   Jul »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
NewsHoursBD