Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

নিউজ আওয়ার্স বিডি রিপোর্ট:
বিভিন্ন ক্যাডারে ২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসাইন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ তথ্য প্রকাশ করেন।
মোশাররফ হোসাইন জানান, ফলাফলের কোনো তথ্য পিএসসি কার্যালয়ে পাওয়া যাবে না। তবে সরকারি তথ্য অধিদপ্তরে গণমাধ্যমে সরবরাহের জন্য ফলাফলের অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়াও পিএসসির ওয়েব সাইট www.bpsc.gov.bd এ-ও ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য, ২৮তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দেড় বছর পর এ ফল প্রকাশ করা হলো।
তিনি জানান, নন-ক্যাডারে উত্তীর্ণ হয়েছে ৫১০৫ জন। সর্বশেষ মৌখিক পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে পাঁচ হাজার ৭৮৩ জন অংশ নিয়েছিল।
পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭২০টি পদের বিপরীতে এক লাখেরও বেশি শিক্ষার্থী ২০০৮ সালের ২৮ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। চূড়ান্ত ফলের সময় বিভিন্ন ক্যাডারে পদের সংখ্যা বাড়িয়ে ২১৯০ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষার পর ফল বের হয় গত বছরের ১ ফেব্র”য়ারি। এরপর এতে উত্তীর্ণ ১১ হাজার ৭৮৫ জনের লিখিত পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হয়ে শেষ হয় মে মাসে।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় গত ২ সেপ্টেম্বর। এতে উত্তীর্ণ হয় ৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৪২৬ জন, উভয় ক্যাডারে (সাধারণ ও টেকনিক্যাল) ১ হাজার ৫৯৩ জন এবং শুধু টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৬২ জন রয়েছে।
গত নভেম্বরে শেষ হয় তাদের মৌখিক পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

June 2010
M T W T F S S
« May   Jul »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
NewsHoursBD