কুড়িগ্রামে বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
নিউজ আওয়ার্স বিডি: কুড়িগ্রাম প্রতিনিধি:
সীমান্তে চোরাচালন, মাদক প্রতিরোধ ও মানবপচারসহ সীমান্ত অপরাধ দমনে বিডিআর ও বিএসএফ একযোগে কাজ করার ঐক্যমত পোষন করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সকাল এগারোটার দিকে ১০০৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট বিওপি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। বৈঠক চলে ৫টা পর্যন্ত।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান এবং ভারতের বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ গৌহাটি সেক্টর ডিআইজি জে সি পান্ডে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২৭ রাইফেলস অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক, ৫ বিএসএফ কমান্ড্যান্ট অশোক কুমার প্রমূখ।
বৈঠকে বিডিআর ও বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধ, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, সকল প্রকার আন্ত: সীমান্ত অপরাধ প্রতিরোধের অঙ্গীকার করে।


