Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ আংশিক রৌদ্রোজ্জ্বল
29/17
বৃহস্পতি বেশিরভাগই রৌদ্রোজ্জ্বল
30/18
শুক্র পরিষ্কার
27/15
Follow NewsHoursBD on Twitter

Monthly Archives: জুলাই ২০১০

রাজনীতির মাঠ নিয়ে ব্যস্ত পুলিশ: আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইস্যুগুলোর আগাম তথ্য পাচ্ছে না পুলিশ

নিউজ আওয়ার্স বিডি:
হরতাল, মিছিলসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি সামলাতে রাজনীতির মাঠে ব্যস্ত পুলিশ। এর ওপর রয়েছে বিরোধীদলীয় রাজনীতিকদের বিরুদ্ধে নিত্যনতুন দায়ের করা ডজন ডজন মামলার তদন্ত ও আসামিদের ধর-পাকড় তৎপরতা। ফলে নিয়মিত টহল, সন্ত্রাসীদের আস্তানায় হানা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণের নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় মিলছে না। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বেসামাল হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র, সাবেক… বিস্তারিত

বুয়েট খুলবে ২৪ জুলাই

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
দীর্ঘ ৩৫ দিন পর খুলে দেয়া হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ২৪ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম ও ২২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। বুয়েট কর্তৃপক্ষের পক্ষে সহ-পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ফুটবল হুলিগানদের তা-বে বুয়েট কর্তৃপক্ষ ১৯ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ফিফা বিশ্বকাপ ২০১০ চলাকালীন সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের দাবিতে… বিস্তারিত

সংবিধান সংশোধনে শিঘ্রই কমিটি গঠন: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ জুলাই

পঞ্চম সংশোধনীর ব্যাপারে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নে সংবিধানের ধারা সংশোধনে সব দল নিয়ে শিঘ্রই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সঠিক গণতন্ত্রের পথে যাবার জন্য এই সংশোধনী প্রয়োজন।

আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও দলের ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বর্ধিত সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন,… বিস্তারিত

এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮

আবাসিক প্রতিনিধি :

দেশে এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের গড় হার ৭১ দশমিক ৮২ শতাংশ। মাদরাসা ও কারিগরিসহ ১০টি বোর্ডে G ev‡ii পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে… বিস্তারিত

বুলবুল আহমেদ আর নেই

ঢাকা, আবাসিক প্রতিনিধি :

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে বুলবুল আহমেদের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুলবুল আহমেদ হৃদরোগ, ডায়াবেটিসসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভূগছিলেন। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার… বিস্তারিত

বন্ধ হচ্ছে ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ

নিউজ ডেক্স:
জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল দেশের ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে। এসব কলেজে এ শিক্ষাবর্ষে নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করা যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় তা কার্যকর করবে। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের সমন্বয় ও কার্যকর মান নিশ্চিতকরণ পদ্ধতি প্রবর্তনকারী শীর্ষ সংস্থা জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিলের প্রথম সভায় এ সুপারিশ করা হয়েছে। সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের মেয়াদ… বিস্তারিত

হালকা অস্ত্র ও কুংফু প্রশিক্ষণ দেয়া হয় জামায়াত-শিবিরকর্মীদের

নিউজ ডেক্স:
জামায়াতের গোপন স্বাস্থ্য বিভাগের অধীনে সারাদেশের জামায়াত-শিবিরকর্মীদের হালকা অস্ত্র ও কুংফু প্রশিক্ষণ দেয়া হয়। ৬৪ জেলাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জামায়াতের এ স্বাস্থ্য বিভাগ রয়েছে। পদাধিকারবলে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ স্বাস্থ্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও ৬৪ জেলায় জেলা কমিটির সেক্রেটারি স্বাস্থ্য বিভাগ দেখাশোনা করে থাকেন। সীমান্ত এলাকায় জামায়াতের এ স্বাস্থ্য বিভাগের আওতায় বিভিন্ন সময়ে জেএমবি জঙ্গিরাও প্রশিক্ষণ নিয়ে থাকে বলে গোয়েন্দাদের… বিস্তারিত

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন

ক্রীড়া ডেস্ক:
একের পর এক অঘটনের জন্ম দিয়ে আফ্রিকা বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিলো সাত বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের হটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে তারা জোয়াকিম লোয়ের শীষ্যদের ১-০ গোলে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ের ফলে আগামী ১১ জুলাই ফাইনালে তারা হল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচের ৭৩ মিনিটে জাভির কর্নার থেকে কার্লোস পুয়েল জয়সূচক একমাত্র… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

July 2010
M T W T F S S
« Jun   Aug »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
NewsHoursBD