এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮
আবাসিক প্রতিনিধি :
দেশে এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের গড় হার ৭১ দশমিক ৮২ শতাংশ। মাদরাসা ও কারিগরিসহ ১০টি বোর্ডে G ev‡ii পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারনেটে ফলাফল পাঠানো দুটি স্কুলের প্রধানের সঙ্গে কথা বলবেন। এবার www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। যেসব কলেজের ই-মেইল ঠিকানা আছে এবং যেসব পরীক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছেন, তাঁরাও বিস্তারিত ফল পাবেন। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে।
ফল প্রকাশে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৫৭ দিনে তা প্রকাশ করা হচ্ছে।
এবারের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৩৭টি কেন্দ্রে সাত হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।


