বুলবুল আহমেদ আর নেই
ঢাকা, আবাসিক প্রতিনিধি :
বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে বুলবুল আহমেদের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুলবুল আহমেদ
বুলবুল আহমেদ হৃদরোগ, ডায়াবেটিসসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভূগছিলেন। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুলবুল আহমেদের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া ও মরিশাস থেকে তার দুই সন্তান দেশে ফেরার পরে জানাযা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সীমানা পেরিয়ে, দেবদাসসহ অসংখ্য জনপ্রিয় সিনেমা ও নাটকে অভিনয় করে বুলবুল আহমেদ দর্শকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন।


