Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

সংবিধান সংশোধনে শিঘ্রই কমিটি গঠন: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ জুলাই

পঞ্চম সংশোধনীর ব্যাপারে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নে সংবিধানের ধারা সংশোধনে সব দল নিয়ে শিঘ্রই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সঠিক গণতন্ত্রের পথে যাবার জন্য এই সংশোধনী প্রয়োজন।

আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও দলের ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বর্ধিত সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘১৯৭৫ এর পরে সামরিক সরকারগুলো অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে।’

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তারের প্রেক্ষাপট ও বন্দি জীবনের নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন, ‘২০০৭ সালের এই দিনে বিনা ওয়ারেন্টে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে।’

দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

এছাড়া বর্তমান সরকারে সময়ে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত রিপোর্ট স্বচ্ছ হয়েছে বলেও মন্তব্য করে শেখ হাসিনা জানান, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

July 2010
M T W T F S S
« Jun   Aug »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
NewsHoursBD