দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার:
আদালত অবমাননার মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।
এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আদালত অবমাননায় দায়ে তাকে দোষী সাবস্ত্য করে এ রায় দেয়।
রায় ঘোষণা উপলক্ষে মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রায়ে আমার দেশের প্রতিবেদক ওলিউল্লাহ নোমানকে… বিস্তারিত
সাতক্ষীরা সীমান্তে- ১২ লাখ টাকা মূল্যের মালামাল আটক
এম. আর মিঠু, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরা বিডিআর মঙ্গলবার সদর উপজেলার শাল্যে মাছখোলা এলাকায় অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক টাকা মূল্যের একটি প্রাইভেট কার সহ ভারতীয় জর্জেট শাড়ি ও ত্রি-পিচ উদ্ধার করেছে। এসময় চোরাচালানিরা গাড়ি সহ মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় বিডিআর কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন সাতানী করিডোরের একটি বিশেষ টহল দল সদর উপজেলার শাল্যে মাছখোলা এলাকায় অভিযান চালিয়ে মাছখোলা পাকা… বিস্তারিত
২২ আগস্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল: জেলায় জেলায় মৌখিক পরীক্ষায় বাণিজ্যের অভিযোগ
স্টাফ রিপোর্টার:
সারা দেশে ৩৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২২ আগস্ট প্রকাশ করা হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করতে কিছুটা বিলম্ব হওয়ায় মন্ত্রণালয়ের কাছে দশ দিন সময় চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান গতকাল বৃস্পতিবার বলেছেন, আগামী ২২ আগস্টের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার… বিস্তারিত
হায় পলিথিন!
স্টাফ রিপোটার:
রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ পলিথিন বাণিজ্য বেড়েই চলছে। পরিবেশ দূষিত করা এ পলিথিন দেশের কয়েকশ কারখানায় উৎপাদন করে প্রতিনিয়ত বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন বিভাগ বিচ্ছিন্নভাবে পলিথিন প্রতিরোধের অভিযান চালালেও কোনোভাবেই পলিথিনের উৎপাদন, বাজারজাত কিংবা পাচার রোধ করা যাচ্ছে না। পুরান ঢাকার লালবাগ, সোয়ারিঘাট, নিমতলীসহ বেশকিছু এলাকায় পলিথিন উৎপাদন করা হচ্ছে। উৎপাদনে কিছুটা গোপনীয়তা থাকলেও প্রকাশ্যে তা বাজারজাত করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের ছত্রছায়ায় উৎপাদন এবং বাজারজাত করা… বিস্তারিত
কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
স্টাফ রিপোটার:
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, রোজা এবং ঈদ উপলক্ষে আগামীকাল ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের সব স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ বলেছেন, রোজা ও ঈদ উপলক্ষে ১৬ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব সরকারি, রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ নিজ দফতরে তারা এসব কথা… বিস্তারিত



