Saturday 11th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 14°C আবছায়া
রবি পরিষ্কার
26/14
সোম পরিষ্কার
27/15
মঙ্গল পরিষ্কার
29/18
Follow NewsHoursBD on Twitter

কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

স্টাফ রিপোটার:
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, রোজা এবং ঈদ উপলক্ষে আগামীকাল ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের সব স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ বলেছেন, রোজা ও ঈদ উপলক্ষে ১৬ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব সরকারি, রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ নিজ দফতরে তারা এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, আগামীকাল ১৪ আগস্ট শুরু হয়ে মাদরাসা ছাড়া বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে। মাদরাসাগুলোতে ছুটি থাকবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এসব ছুটি শেষে বার্ষিক পঞ্জিকা অনুযায়ী আবারো ক্লাস শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়- সরকারি, বেসরকারি সব স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও সমমানের ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। মাদরাসা সমূহের ক্লাস ১৪ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। রমজানে রাজধানীকে যানজটমুক্ত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব ও সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রমজানের রোজা ও ঈদ উপলক্ষে প্রতিবারই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছুদিন আগে ছুটি দেয়া হয়। এবার ছুটি কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। এতে ৪/৫ দিন ক্লাসের ক্ষতি হতে পারে। পরে তা সমন্বয় করে নেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা চলছে এমন প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সাংবাদিকদের জানান, রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৬ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব সরকারি, রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

August 2010
M T W T F S S
« Jul   Sep »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
NewsHoursBD