২২ আগস্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল: জেলায় জেলায় মৌখিক পরীক্ষায় বাণিজ্যের অভিযোগ
স্টাফ রিপোর্টার:
সারা দেশে ৩৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২২ আগস্ট প্রকাশ করা হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করতে কিছুটা বিলম্ব হওয়ায় মন্ত্রণালয়ের কাছে দশ দিন সময় চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান গতকাল বৃস্পতিবার বলেছেন, আগামী ২২ আগস্টের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দিতে পারবো বলে আশা করছি। তিনি জানান, ২৩ আগস্ট তিনি দেশের বাইরে যাবেন। তাই এর আগেই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।
জানা গেছে, গত ৮ জানুয়ারি সারা দেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮০ নম্বরের এ পরীক্ষায় প্রায় ৭ লাখ প্রার্থী অংশ নেন। উত্তীর্ণ ১ লাখ ৩৫ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় মধ্য জুনে। ২০ নম্বরের মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে গত মাসেই ফল প্রকাশের কথা ছিল। বারবার তাগিদ সত্ত্বেও বেশ ক’টি জেলা থেকে ফল পাঠাতে পারছিলেন না জেলা প্রশাসক। তাদের অনেকে মন্ত্রণালয় ও অধিদফতরের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনায় প্রস্তুত এসব তালিকা তৈরিতে স্থানীয় পর্যায়ে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। তবে আমলাদের অভিযোগের তীর রাজনীতিকদের প্রতি। নিয়োগ বাণিজ্যে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ৩ সদস্যে মৌখিক পরীক্ষার বোর্ডে অনেক জেলায়ই জেলা প্রশাসক কিংবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চেয়ে শিক্ষানুরাগী হিসেবে স্থান পাওয়া ব্যক্তি বেশি প্রভাব খাটিয়েছেন। অনেক জেলায় সরাসরি মন্ত্রী-প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ভাই বা আত্মীয়স্বজনকে বোর্ডের সদস্য করা হয়েছিল বলে অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খানের দাবি, প্রভাবশালীদের যতো চাপই থাকুক না কেন নিয়োগ স্বচ্ছ হবে। জেলা প্রশাসকদের পাঠানো মৌখিক ফলাফলের সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। কম্পিউটার সেন্টারে সংরক্ষিত লিখিত পরীক্ষার ফল পরিবর্তনের সাধ্য কারো নেই বলে দাবি করেন তিনি। এ সরকারের আমলের সবচেয়ে বড় নিয়োগ হিসেবে যে চাপের আশঙ্কা করেছিলাম তার চেয়ে অনেক কম হয়েছে।



i help the pipol
Result hasn’t been published.
The govt. is playing with the candidates isn’t it?
Tortoise Government….
ভাই ১৩ আগস্ট প্রাইমারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল হয়েছে? দয়া একটু জানাবেন?