Monday 6th February 2012

আবহাওয়া: ঢাকা

°C
বুধ পরিষ্কার
30/17
বৃহস্পতি পরিষ্কার
29/17
শুক্র পরিষ্কার
27/14
Follow NewsHoursBD on Twitter

আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন করে পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতীয় জেট জঙ্গী বিমানের বাংলাদেশে প্রবেশ : জনমনে আতঙ্ক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট, ১০ আগস্ট ২০১১:

আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন করে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে  বুধবার (১০ আগষ্ট) বাংলাদেশ সময় সকাল ৯ টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে ভারতীয় একটি জেট জঙ্গী বিমান বাংলাদেশে প্রবেশ করে। বিকট শব্দে চক্কর মেরে প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ড পর উপজেলার ওপর দিয়ে আবারও সীমান্ত হয়ে ভারতীয় অভ্যন্তরে চলে যায়। দিনের প্রথম ভাগে মাথার ওপর দিয়ে বিমান উড়ে যাওয়ার ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় জেট জঙ্গী বিমানটি সীমান্ত অতিক্রম করে বুড়িমারী সীমান্ত হয়ে উপজেলার প্রায় ১০ থেকে ১২ কি.মি অভ্যন্তরে প্রবেশ করে প্রায় ২ মিনিট শব্দ করে ফিরে যায় বলে, শহরের একাধিক অধিবাসী সাংবাদিকদের জানান।

পাটগ্রাম উপজেলা শহর, বুড়িমারী এলাকার প্রত্যদর্শীরা আরও জানায়, সকালে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হাঁসিমারা বিমান ঘাঁটি থেকে ভারতীয় চ্যাংড়াবান্ধা সীমান্ত হয়ে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে বুড়িমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে ও বিকট শব্দে চক্কর দিয়ে ফিরে যায়।

এ ঘটনায় লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসলাম হোসেনের সাথে সেল ফোনে কথা হলে, তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের আকাশসীমা লংঘন করে ভারতীয় বিমান উড়ে যাওয়ার কথা অনেকে আমাকে ফোন করে বলেছে। কিন্তু সংশ্লিস্ট বিজিবি ক্যাম্প থেকে আমাকে কোনো ম্যাসেজ জানানো হয়নি। জানালে আমি আপনাদেরকে জানাবো।”

এ ব্যাপারে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল বাসেদের সাথে কথা হলে তিনি বলেন, “আমরা ভারত-বাংলাদেশের বিএসএফ-বিজিবি সীমান্ত পিলার পরিদর্শন করছি বিমান উড়ে যাওয়ার বিষয়টি আমি বুঝতে পারিনি।”

স্থানীয় অধিবাসীরা বলেন, বিমানটি ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এরপর বাংলাদেশের আকাশ সীমায় চক্কর দিয়ে পাটগ্রাম উপজেলার ওপর দিয়ে মগলীবাড়ি সীমান্ত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

সদ্য সংবাদ

আর্কাইভ

NewsHoursBD