প্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ গড়তে তৃনমুল পর্যায়ে চেয়ারম্যানদের মুখ্য ভূমিকা পালন করতে হবে….রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান
রায়হান আলম:

রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান বলেছেন, প্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ গড়তে তৃনমুল পর্যায়ে চেয়ারম্যানদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মানুষের প্রযুক্তি নির্ভর হয়ে দেশের কাজে লাগাতে হবে। তাহলে দেশ, জাতী উন্নত ও অগ্রসর হবে।
সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। তিনি রবিবার নওগাঁ জেলা সন্মেলন কে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, এলজিডির উপ-পরিচালক নজরুল ইসলাম, ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফজলুল হক খান, পুলিশ সুপার বেলালুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় ভূষন পাল, পত্মীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাফফার হোসেন চৌধূরী, কীর্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলার ৯৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ১১টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#
নওগাঁয় সরকারি ব্যাবস্থাপনায় হজ্জ গমনেচ্ছুক হজ্জ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ
নওগাঁ প্রতিনিধি:

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে সরকারী ব্যাবস্থাপনায় হজ্জ গমনেচ্ছুক হজ্জ যাত্রীদের প্রশিন ২০১১ রোববার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইব্রাহীম হোসেন খাঁন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম।
অনুষ্ঠানে হজ্জের সার্বিক ব্যাবস্থাপনা, করনীয় ও বর্জনীয় নানা দিক তুলে ধরে প্রশিন প্রদান করেন, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ারর উপ-পরিচালক আলহাজ্ব আজমল হক, নওগাঁর সহকারী পরিচালক, একেএম মুজাহিদুল ইসলাম ও কাজী পাড়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব কারী হাফেজ মাও. আব্দুল ওয়াহেদ আল কাদরী।
এসময় হজ্জ যাত্রীদরে গাইড হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস আলী ও আব্দুল ওয়াদুদ। শেষে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে হজ্জ পালন এবং দেশ ও জাতির কল্যানে বিষেশ মোনাজাত করা হয়। প্রশিনে জেলার প্রায় অর্ধ শতাধিক হজ্জযাত্রী অংশ গ্রহন করেন। #
নওগাঁ বার সমিতির কাছে অনুদানের চেক হস্তান্তর
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে রোববার বিকেলে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল জলিল এমপি। 
বার সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যেও মধ্যে এ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি, বারের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বেলাল, এ্যাডঃ ফজলে রাব্বি, এ্যাডঃ আব্দুল জব্বার, এ্যাডঃ সুলতান আহমেদ, এ্যাডঃ অজিৎ কুমার রায়, এ্যাডঃ আজম শফি মাহমুদ, এ্যাডঃ পীযুষ কুমার সরকার, এ্যাডঃ ডিএম আব্দুল বারি, এ্যাডঃ রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয় থেকে বার ভবন নির্মানের জন্য ৫ লাখ টাকা অনুদান সভাপতির হাতে তুলে দেন।
এসময় তিনি বার সমিতি ও আইনজীবি সমিতির উন্নয়নের জন্য আরও ৪ লাখ টাকা অনুদান ঘোষনা করেন। #


