খেলাধুলা মানুষকে উদ্যোমী করে :শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
খুলনা প্রতিনিধি :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, খেলাধুলা মানুষকে উদ্যোমী করে।
তিনি শুক্রবার বিকেলে খালিশপুর ক্রিসেন্ট জুট মিল মাঠে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) ৩১তম বার্ষিক কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিল্প কলকারখানার উৎপাদনে শ্রমিক কর্মচারীরা মূখ্য ভূমিকা পালন করে। কর্মকান্ত এসব শ্রমিকদের বিনোদনের জন্য এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতার নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এরফলে শ্রমিকরা নতুন উদ্যোমে কাজে মনোনিবেশ করবে এবং শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেএমসির চেয়ারম্যান টি.ডি. মিত্র। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ আশরাফুল মকবুল। ক্রীড়া প্রতিযোগিতায় খুলনা, ঢাকা, চট্টগ্রাম অঞ্চলের বিজেএসসির কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।


