Thursday 9th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 24°C আবছায়া
শুক্র পরিষ্কার
26/13
শনি পরিষ্কার
26/13
রবি পরিষ্কার
26/14
Follow NewsHoursBD on Twitter

নিউজ আওয়ার্স বিডি

রাষ্ট্রপতির কাছে সিইসি’র নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি


স্টাফ রিপোর্টার :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি। একইসঙ্গে চারজন নির্বাচন কমিশনারের জন্য আটজনের নাম প্রস্তাব করেছে কমিটি। খুব অল্প সময়ের মধ্যে এ তালিকা থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।

মঙ্গলবার সন্ধ্যায় সার্চ কমিটি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে নামের প্রস্তাব তুলে দেয়। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা সাংবাদিকদের কাছে নামের… বিস্তারিত

চলতি অর্থ বছরের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ হলে পদ্মার ঢেউয়ের মতো এ অঞ্চলে অর্থনীতিতে জোয়ার ও ঢেউ শুরু হবে। আমাদের এখন অবারিত প্রত্যাশা। এর মধ্যে কোন হতাশা যেন প্রবেশ করতে না পারে।

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর পুনর্বাসন ও স্টক ইয়ার্ড পরিদর্শনকালে জাজিরার নাওডোবা ল্যান্ডিং পয়েন্টে পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি স্থানীয় জনসাধারণ… বিস্তারিত

ঢাকায় ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ঢাকা আজ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১৪ দলের  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়েছে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৪ দলের নেতা কর্মীরা।

যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় ১৪ দল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

সাঈদীর বিরুদ্ধে ২৪তম সাক্ষির জবানবন্দি শেষে মামলা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি

স্টাফ রিপোর্টার:

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষির জবানবন্দি শেষে মামলার কার্যক্রম আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের অপরাধ ট্রাইবুনাল আজ এ মুলতবির আদেশ দেয়।

সাঈদীর বিরুদ্ধে আজ সাক্ষ্য দেন ২৪ তম সাক্ষি যশোরের বাঘারপাড়ার মো: হোসেন আলী (৬৭)। তিনি জবানবন্দিতে বলেন, তার এলাকার রওশনের বাড়িতে তিনি সাঈদীকে আসতে যেতে দেখেছেন।

আজও… বিস্তারিত

পদত্যাগ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট নাশিদ

বিদেশ ডেস্ক:

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ পদত্যাগ করেছেন। গত তিন সপ্তাহ ধরে বিরোধীদলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে তিনি আজ- মঙ্গলবার পদত্যাগ করলেন।

মালদ্বীপের পুলিশ রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখল করে নিয়েছে। বিরোধীদলগুলো গত তিন সপ্তাহ ধরে প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করে আসছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে পুলিশ টেলিভিশন ভবন নিজেদের দখলে নিয়েছে।

দেশটিতে বেশ কিছুদিন থেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দেশের জন্য সরকারের ক্ষতিকর নীতি অনুসরণের বিরুদ্ধে বিরোধীদলগুলো আন্দোলন করে… বিস্তারিত

পুঁজি বাজার: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন তোফায়েল, মেনন, ইনু

স্টাফ রিপোর্টার:

পুঁজিবাজারে অস্থিরতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

তিনি আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, পুঁজিবাজার নিয়ে সারাদেশে এখন সমালোচনা হচ্ছে। ২০০৮ সালে মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে ভোট দিয়েছে পুঁজিবাজারের কারণে এখন তা নষ্ট হতে চলেছে।

তিনি বলেন, শেয়ারবাজারে পুঁজি হারিয়ে ঢাকা এবং চট্টগ্রামে ২ জন আত্মহত্যা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সরকারকে… বিস্তারিত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক:

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আজ রিখটারস্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পের ফলে অন্ততঃ ৪৩ ব্যক্তি নিহত হয়েছে।

ঘন বসতিপূর্ণ নেগ্রোস ও সেবু প্রদেশের মধ্যবর্তী একটি সরু প্রণালী শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

ভূমিকম্পের ফলে ওই দুই প্রদেশের বহু ভবস ধসে পড়ে এবং সড়ক ও সেতুগুলোতে ফাটল দেখা দেয়।

ভূমিকম্পের পর সেবু শহরে সুনামির গুজব ছড়িয়ে পড়ে এবং সেখানকার বহুতল ভবনের অধিবাসীরা উচ্চতর তলাগুলোতে আশ্রয় নেয়।

নেগ্রোস প্রদেশের পাহাড়ি শহর গুইহালগানে… বিস্তারিত

‘ট্রানজিট ঢাকা’ বাস্তবায়নের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর যানজট হ্রাসের লক্ষ্যে বাস রেপিড ট্রানজিট (বিআরটি) পরিচালনার জন্য স্পেশাল প্রজেক্ট অর্গানাইজেশন (এসপিও) ‘ট্রানজিট ঢাকা’ বাস্তবায়নের একটি প্রস্তাব আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব মুহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া বলেন, প্রাথমিকভাবে সরকার ঢাকা মহানগরীর যানজট নিরসনে গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত বিআরটি পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

কেবিনেট… বিস্তারিত

পতাকা বৈঠকের পরও ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশীকে ফেরত দেয়নি বিএসএফ

এম. আর মিঠু, সাতক্ষীরা:

সাতক্ষীরার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের খলিসা এলাকায় শনিবার ভোর রাতে বাংলাদেশী ভেবে গুলি বর্ষণ করলে বিএসএফের গুলিতে একজন ভারতীয় নাগরিক আহত হয়েছে। এঘটনার পর বিএসএফ খলিসা ক্যাম্পের জওয়ানরা ওই এলাকা থেকে তিন বাংলাদেশী গরু রাখালকে ধরে নিয়ে গেছে।

বিএসএফ’র হাতে গ্রেফতার তিন বাংলাদেশী হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের শেখ আব্দুল ওয়াজেদের পুত্র আব্দুল খালেক, একই উপজেলার নলতা গ্রামের মাজেদ গাজীর পুত্র আজিজ সরদার ও শাহজাহান আলীর … বিস্তারিত

ইউরোপজুড়ে তুষাড়পাত অব্যহত

বিদেশে ডেস্ক:

ইউরোপে অসহনীয় ঠান্ডা ও তুষাড়পাত অব্যহত রয়েছে।বিভিন্ন দেশে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে এবং অবিরাম তুষাড়পাতের ফলে অনেক জায়গায় ১০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে।

আবহাওয়ার এ প্রতিকূলতার কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যহত হচ্ছে।লন্ডনের হিথ্রো বিমানবন্দরের এক-তৃতীয়াংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া প্যারিসের রুস্সি ও অর্লি বিমানবন্দরের একাধিক বিমান খারাপ আবহাওয়ার কারণে গন্তব্য স্থানে যেতে পারে নি।

ইতালির রোমের রাস্তায় কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

February 2012
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  
NewsHoursBD