নাটোরে মন্ত্রিপরিষদ সচিব’র জেলার প্রশাসকবৃন্দের সাথে মতবিনিময়
মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা নাটোর উত্তরা গণভবনে রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারগণ এবং রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার জেলা প্রশাসকবৃন্দের সাথে ২৯ অক্টোবর শনিবার এক মতবিনিময় সভায় মিলিত হন।মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব)গণও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকবৃন্দ তাদের নিজ নিজ জেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও করণীয় বিষয়ে সচিবকে অবহিত করেন। নাটোর জেলা প্রশাসক… বিস্তারিত
নাটোর জেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে
নাটোর জেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC) এর দূর্বল উদ্যোক্তাদের ১ম পর্যায়ের প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান। জেলা আইসিটি ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. সিতারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাক আহমেদ, নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মাহফুজুর রহমান।… বিস্তারিত
রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকের রহস্যজনক মৃত্যু
আলমগীর মানিক, রাঙামাটি, ৮ সেপ্টেম্বর ২০১১:

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের কটেজে রহস্যজনক মৃত্যু হয়েছে ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটকের। আজ বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী থানা পুলিশ রুমের তালা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। মৃত হোটেল অতিথির নাম জ্যোতির্ময় নাথ (৫০)।
পুলিশ জানায় রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের বেসরকারী খাতে ভাড়া দেয়া অংশের ব্যবস্থাপক আবু তৈয়ব তাদের একজন বোর্ডার সকাল থেকে দরজা খুলছেনা বলে অভিযোগ জানালে দুপুর ১টা দিকে পুলিশ গিয়ে দরজা ভিতর… বিস্তারিত
সাতক্ষীরা সীমান্তে- ১২ লাখ টাকা মূল্যের মালামাল আটক
এম. আর মিঠু, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরা বিডিআর মঙ্গলবার সদর উপজেলার শাল্যে মাছখোলা এলাকায় অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক টাকা মূল্যের একটি প্রাইভেট কার সহ ভারতীয় জর্জেট শাড়ি ও ত্রি-পিচ উদ্ধার করেছে। এসময় চোরাচালানিরা গাড়ি সহ মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় বিডিআর কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন সাতানী করিডোরের একটি বিশেষ টহল দল সদর উপজেলার শাল্যে মাছখোলা এলাকায় অভিযান চালিয়ে মাছখোলা পাকা… বিস্তারিত
বিডিআরের ডিজি পরিবর্তন
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিডিআর) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার।
এ পদে নতুন নিয়োগ পেয়েছেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলাম।
মো. মইনুল ইসলামকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বিদ্রোহের পর তাকে বিডিআরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিলো।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বিডিআর প্রধানের পদে পরিবর্তন আনা হয়।
অন্যদিকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আনসার বাহিনীর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পয়লা বৈশাখের নানা আয়োজন
হালখাতা, কৃষি আর রাজস্ব আদায়ের সুবিধার্থে যে বাংলা সনের সূচনা হয়েছিল সম্রাট আকবরের যুগে, তা-ই এখন পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎসবে। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪১৭ সনের প্রথম দিন। বছর ঘুরে আবারও ফিরে এসেছে দিনটি। প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দেশের মানুষ দিনটি উদ্যাপন করবে।
পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে অতীতের সব বিভেদ ভুলে জাতীয় জীবনে… বিস্তারিত
কামরাঙ্গীরচরে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান, ৪টি প্লাস্টিকের কারখানা
কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢাল এলাকায় আজ শুক্রবার সকালে আগুন লেগে চারটি প্লাস্টিকের দোকান পুড়ে গেছে। আগুনে আশপাশের আরও কয়েকটি দোকান পুড়ে গেলেও এ নিয়ে স্থানীয় দোকানমালিক এবং দমকল বাহিনীর বক্তব্যে ভিন্নতা রয়েছে। আগুনে ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে বলে ওই মার্কেটের দোকানদারেরা দাবি করেছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, যেখানে আগুন লেগেছে সেটি মাহবুব মিয়ার মার্কেট নামে পরিচিত। মাহবুব মিয়ার সঙ্গে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার জমিসংক্রান্ত বিরোধ আছে। তারই জের… বিস্তারিত
গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হবে। তা ছাড়া দেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তরের লক্ষ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী ১৭ মার্চ দুপুরে বেইজিং যাচ্ছেন।
এ… বিস্তারিত
নেতা-কর্মীদের দেশের জন্য কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কী পেলাম সেটা বড় না, কী দিলাম সেটাই বড়—এটা মনে রেখে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাতই মার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র ছিল, এর পরও দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে
বঙ্গবন্ধু হত্যা মামলা: রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি ২৪ জানুয়ারি
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ও আটক পাঁচজন আসামির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি বি কে দাস, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ ওই আবেদনের শুনানি করবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ও অন্য তিনজন বিচারপতির সমন্বয়ে রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য এই বেঞ্চ গঠন করা হয়।
আগামী রোববার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকা আজ প্রকাশিত… বিস্তারিত


