বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ২৫, ২০০৯
নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত বাংলাদেশ ইন্সটিউট অব মেরিন টেকনোলজিতে (বিআইএমটি) পরীার হল থেকে ছাত্রলীগের এক কর্মীকে ডেকে এনে পিটিয়ে আহত করেছে ছাত্র সমাজের ক্যাডাররা।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।
বিআইএমটি’র ছাত্রলীগ নেতা ও শিপিং ডিপোমা কোর্সের ছাত্র জসিম জানায়, বৃহস্পতিবার বিআইএমটি’র আর্টিফিশার বিভাগের পরীা চলছিলো। পরীক্ষার এক পর্যায়ে ছাত্র সমাজের ক্যাডার রাব্বি, হাসান,ফয়সালসহ সাত-আটজন ওবায়দুলকে পরীার হল থেকে ডেকে বের করে নিয়ে আসে।
তারা ওবায়দুলকে বিআইএমটি’র বাথরুমের সামনে জোর করে নিয়ে গিয়ে চেয়ারের ভাঙ্গা পায়া দিয়ে হাতে,পায়ে পেটায়।
এসময় অন্যন্য ছাত্ররা এগিয়ে এলে তারা ওবায়দুলকে রেখে চলে যায়। গত বুধবার মেরিন টেকনোলজিতে একটি নবীন বরন অনুষ্ঠান ছিলো। এ অনুষ্ঠান উপলে ছাত্রসমাজের একটি মিছিল বের হয়।
ওবায়দুলকে তার বন্ধুদের নিয়ে জাতীয় ছাত্র সমাজের মিছিলে যেতে বলেছিলো ছাত্র সমাজের ফয়সাল। ছাত্রলীগ কর্মী ওবায়দুল ও তার বন্ধুরা না যাওয়ায় তাকে পেটানো হয়।
ফয়সাল বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউলাহ সানুর ভাতিজা। ওবায়দুলকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ছাত্রলীগ নেতা জসিম জানায়।
ঘটনার ব্যাপারে বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির প্রিন্সিপাল কাজী মো: আলমগীর জানান, কিছু ছাত্র এসে আমাকে অভিযোগ করেছে একজন ছাত্রকে মারধরের ব্যাপারে। আমি তাদের লিখিতভাবে অভিযোগ করতে বলেছি।
বন্দর থানার ওসি হারুন অর রশিদ রেডটাইমস বিডি ডটকমকে জানান, ছাত্রলীগের ছেলেরা এসেছিলো। তবে তারা লিখিত কোন অভিযোগ করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম