বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ২৫, ২০০৯
পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন,বিএনপি-জামায়াত জোট সরকার লুটপাট চালিয়ে শিল্পকলকারখানা গুলো ধবংস করেছে।ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ হতে বসেছে।
এগুলো চালু রাখতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি শুক্রবার সন্ধায় ঠাকুরগাও সুগার মিলের ৫২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি কৃষককে আরো বেশি করে আখচাষের আহবান জানিয়ে বলেন,সরকার কৃষকদের কথা বিবেচনা করে আখের মূল্য এ বছর ৬৬ টাকা করেছে আগামীতে তা বেড়ে ১০০টাকায় ক্রয় করার কথা ভাবছে।
খুবদ্রুত প্রায় ৪০কোটি টাকা ব্যায়ে ঠাকুরগাও সুগার মিল আধুনিকরন করা হবে।মিলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যদেন,চিনি ও খাদ্য শিল্পকর্পোরেশনের চেয়াম্যান ও অতিরিক্ত সচিব রনজিৎ কুমার বিশ্বাস,য়ুগ্ম সচিব পরিমল চন্দ্র,জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ,পুলিশ সুপার হারুন অর রশিদ,সাবেক সাংসদ ইমদাদুল হক।
১শ সাড়ে ২৬ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে এ বছর মিলটি চলবে মাত্র ৪২দিন। ৪৭ হাজার মেঃটন আখ মাড়াই করে চিনি উৎপাদন করবে সাড়ে ৩ হাজার মেঃটন।চিনি আহরনের হার ধরা হয়েছে শতকরা ৭ দশমিক ১০।
দেরিতে মিল চালু হওয়ায় চাষিরা গুড় তৈরীতে ব্যস্ত হয়ে পরেছে। ফলে এবারও মিলটি আখ সংকটে পড়বে এমন আশংকা অনেকের।
গত মৌসুমের চেয়ে এবার একমাস দেরিতে চালু হওয়ায় শুকিয়ে যাচ্ছে মাঠের আখ। তাই সবাই অনেক আগে থেকেই গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পরে।
এ সব কারনেই আসন্ন ম্ড়াই মৌসুমে মিলটি আখ সংকটে পরবে। আর ব্যহত হবে উৎপাদন লক্ষ্যমাত্রা।আর মিলের জমি লীজ নিয়ে আখ চাষ বাধ্যতা মূলক থাকলেও এই সব জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে ।
তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি কর্র্তৃপক্ষ। ফলে আখ চাষে নিরুত্তসাহিত হচ্ছে অনেকেই।উল্লেখ্য,গত ৫১ তম মাড়াই মৌসুমে ৮২ দিনের টার্গেট নিয়ে মিল চালু হয়।
কিন্তু আখ সংকটে পড়ে ৫৯ দিন চলার পর বন্ধ হয়ে যায়।মাত্র ৬২ হাজার মেঃটন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ৩ হাজার ৫৮৯ মে.টন।
শুধু মাত্র ঐ মৌসুমেই লোকসান হয় ১৯ কোটি টাকা। সব মিলিয়ে মিলটির লোকসান দাঁড়ায় ১শ সাড়ে ২৬ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম